প্রভাষক মাওলানা তরিকুল ইসলাম এর যুক্তরাজ্য গমন উপলক্ষে জগন্নাথপুরে বিদায়ী সংবর্ধনা

প্রকাশিত: ১:৩৭ অপরাহ্ণ, মে ২২, ২০২৪

প্রভাষক মাওলানা তরিকুল ইসলাম এর যুক্তরাজ্য গমন উপলক্ষে জগন্নাথপুরে বিদায়ী সংবর্ধনা

 

 

স্টাফ রিপোর্টারঃ
প্রভাষক মাওলানা মোঃ তরিকুল ইসলাম এর যুক্তরাজ্য গমন উপলক্ষে জগন্নাথপুরে বিদায়ী সংবর্ধনা ও সম্মাননা ক্রেষ্ট প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বারহাল ডিগ্রি কলেজ সিলেট এর প্রভাষক, সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার আটপাড়া উচ্চ বিদ্যালয় এর আজীবন দাতা সদস্য ও আটপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি জগন্নাথপুর উপজেলার বৃহত্তর বালিকান্দী গ্রাম নিবাসী মাওলানা মোঃ তরিকুল ইসলাম এর যুক্তরাজ্য গমন উপলক্ষে আটপাড়া উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির আয়োজনে ২১শে মে রোজ মঙ্গলবার দুপুরে আটপাড়া উচ্চ বিদ্যালয় এর হলরুমে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব মোঃ সিরাজুল ইসলাম এর সভাপতিত্বে ও সিনিয়র শিক্ষক মাওলানা মোঃ কবির হোসেন এর সঞ্চালনায় বিদায়ী সংবর্ধনা ও সম্মাননা ক্রেষ্ট প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংবর্ধিত অতিথি প্রভাষক মাওলানা মোঃ তরিকুল ইসলাম।
আটপাড়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ফাহিমা আক্তার রীমার কোরান তেলাওয়াত ও শিক্ষার্থী আকাশ দাস এর গীতা পাঠ এর মধ্য দিয়ে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, আটপাড়া উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির অভিভাবক সদস্য মোঃ ফয়জুল হক, নজরুল ইসলাম, সাংবাদিক হুমায়ুন কবীর ফরীদি, তরুণ সমাজ সেবক মোঃ কামাল হোসেন লিলু, আটপাড়া উচ্চ বিদ্যালয় এর শিক্ষক কাজল বনিক, মোঃ ইমাম উদ্দিন, শিক্ষার্থী দীপ্ত দাস প্রমূখ।


এসময় উপস্থিত ছিলেন, আটপাড়া উচ্চ বিদ্যালয় এর শিক্ষক কাওছার আলম, নাজমুন নাহার,আবুল কালাম ফেরদৌস, বদরুল আলম, রনজয় বাবু,শাহিনুর রহমান, তাহিদুর রহমান, রায়হান আহমদ ও আটপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির অভিভাবক সদস্য মোঃ ইকবাল হোসেন সহ বিদ্যালয় এর শিক্ষার্থী বৃন্দ।
পরি শেষে সংবর্ধিত অতিথি প্রভাষক মাওলানা মোঃ তরিকুল ইসলাম এর হাতে সম্মাননা ক্রেষ্ট তুলে দেন অনুষ্ঠান এর অতিথি ও শিক্ষক বৃন্দ।
এছাড়াও সকাল ১০ ঘটিকার সময় আটপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পক্ষ থেকে প্রভাষক মাওলানা মোঃ তরিকুল ইসলামকে বিদায়ী সংবর্ধনা ও সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়েছে।


অত্র বিদ্যালয় এর প্রধান শিক্ষক ফেরদৌস আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা ও সম্মাননা ক্রেষ্ট প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, আটপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির অভিভাবক সদস্য মোঃ ইকবাল হোসেন, কামাল হোসেন লিলু, শিক্ষিকা জ্যোৎস্না বেগম,রাবেয়া বেগম ও প্যারা শিক্ষক রিপন আহমদ সহ বিদ্যালয় এর শিক্ষার্থী বৃন্দ।

এ সংক্রান্ত আরও সংবাদ