প্রকাশিত: ৬:৩৪ অপরাহ্ণ, মে ১৯, ২০২৪
সিলেট সংবাদদাতাঃ
সর্বজনীন পেনশন সংক্রান্ত বৈষম্যমূলক প্রজ্ঞাপন থেকে পাবলিক বিশ্ববিদ্যালয়ে কর্মরত সকল শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের আওতামুক্ত রাখা, অভিন্ন আপগ্রেডেশন নীতিমালা প্রতিহত ও নবম পে-স্কেল প্রদানের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) কর্মচারীরা।রোববার (১৯ মে) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে এ কর্মসূচি পালন করেন কর্মচারী সংগঠনের নেতৃবৃন্দ। এতে তিনটি সংগঠনের মধ্যে সহায়ক কর্মচারী সমিতি, সহায়ক পরিবহন কর্মচারী সমিতি ও শাবি কর্মচারী ইউনিয়ন এ কর্মসূচি পালন করেন।এসময় সহায়ক কর্মচারী সমিতির সাধারণ সম্পাদক মো. ফয়সাল খানের সঞ্চালনায় বক্তব্য রাখেন মানববন্ধনের আহবায়ক ও সহায়ক পরিবহন কর্মচারী সমিতির সভাপতি মো. জাহাঙ্গীর আলম, কর্মচারী সমিতির সভাপতি মো. শাহজাহান সিরাজ, কর্মচারী ইউনিয়নের সভাপতি মো. সাদেক আলম, কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক রমজান আহমদ, সহায়ক পরিবহন কর্মচারী সমিতির সাধারণ সম্পাদক কামরুল হাসান প্রমুখ।মানববন্ধনে বক্তারা বলেন, সর্বজনীন পেনশন প্রজ্ঞাপনটি অমানবিক ও বৈষম্যমূলক। সরকারকে সমালোচিত করতে একটা কুচক্রি মহল কাজ করে যাচ্ছে। তাদের ষড়যন্ত্রের অংশ এই প্রজ্ঞাপন, আমরা চাই বিশ্ববিদ্যালয়ের কর্মচারীদের এই স্কিমের আওতামুক্ত রাখা হোক। এছাড়া এ সংক্রান্ত শিক্ষকদের আন্দোলনের সাথে একাত্মতা প্রকাশ করেন কর্মচারী নেতারা।তারা আরও বলেন, বর্তমানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে এই বেতন নিয়ে আমাদের পরিবার চালানো কঠিন হয়ে পড়েছে। যেসব কর্মচারীরা এগারো থেকে বিশ স্কেলে বেতন পেয়ে থাকে তাদের নবম পে-স্কেলের মধ্যে নিয়ে আসার দাবি জানায়। এসময় আপগ্রেডেশন নীতিমালা প্রত্যাহারের দাবি জানান মানববন্ধনে অংশ নেওয়া কর্মচারীরা।
নির্বাহী সম্পাদক ও প্রকাশক – তৌফিকুল আম্বিয়া টিপু
বার্তা সম্পাদক- হুমায়ূন কবীর ফরীদি
বাংলাদেশ কার্যালয়- কলকলিয়া বাজার, জগন্নাথপুর, সুনামগন্জ।
প্রধান কার্যালয়- ৮২৪ মেইন স্রীট, মেনচেষ্টার, কানেকটিকাট- ০৬০৪০, যুক্তরাষ্ট্র।
ফোনঃ ০১৭১৭৯৩১৬৫৮(বিডি) +১৮৬০৭৯৬৭৮৮৮(ইউএসএ)
ইমেইলঃ usbanglabarta@gmail.com
Design and Developed by Web Nest