প্রকাশিত: ৬:০৯ অপরাহ্ণ, এপ্রিল ২৯, ২০২৪
হুমায়ূন কবীর ফরীদি ##
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জগন্নাথপুরে বিভিন্ন জাতের দেড় শতাধিক বৃক্ষ রোপণ করেছে ছাত্রলীগ। ক্রমান্বয়ে আরোও বৃক্ষ রোপণ করা হবে বলে জানা গেছে।
বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের গৃহীত বৃক্ষ রোপণ কর্মসূচীর আওতায় সারা দেশের ন্যায় সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা শাখা বাংলাদেশ ছাত্রলীগ এর উদ্যোগে গতকাল উপজেলা আওয়ামী লীগের কার্যালয় প্রাঙ্গণে বৃক্ষ রোপণ এর মধ্য দিয়ে এই কর্মসূচীর উদ্বোধন করেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের উপদেষ্টা সদস্য সিদ্দিক আহমেদ। পরে জগন্নাথপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ আব্দুল মুকিত ও সাধারন সম্পাদক তাহা আহমদ এর নেতৃত্বে অর্ধশতাধিক নেতা-কর্মীর উপস্থিতিতে উপজেলার বিভিন্ন সরকারি -বেসরকারি দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠান এর আঙ্গিনায় দেড় শতাধিক ফলজ ও ঔষধি সহ বিভিন্ন জাতের গাছ রোপন করা হয়েছে। ক্রমান্বয়ে আরোও বৃক্ষ রোপণ করা হবে।
এবিষয়ে জগন্নাথপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ আব্দুল মুকিত মুঠোফোনে আলাপকালে দৈনিক আজকের বসুন্ধরা পত্রিকা’কে বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় সারাদেশে পাঁচ লক্ষাধিক গাছ রোপন করবে বাংলাদেশ ছাত্রলীগ। তাই ছাত্রলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের গৃহীত কর্মসূচীর আওতায় আমরা গতকাল উপজেলা সদরে দেড় শতাধিক বৃক্ষ রোপণ করেছি। এক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, বৃষ্টিপাত না হওয়ায় ও প্রচন্ড তাপদাহের কারণে আপাতত বৃক্ষ রোপণ বন্ধ রেখেছি। বৃষ্টিপাত হলে আরও গাছ রোপন করবো।
নির্বাহী সম্পাদক ও প্রকাশক – তৌফিকুল আম্বিয়া টিপু
বার্তা সম্পাদক- হুমায়ূন কবীর ফরীদি
বাংলাদেশ কার্যালয়- কলকলিয়া বাজার, জগন্নাথপুর, সুনামগন্জ।
প্রধান কার্যালয়- ৮২৪ মেইন স্রীট, মেনচেষ্টার, কানেকটিকাট- ০৬০৪০, যুক্তরাষ্ট্র।
ফোনঃ ০১৭১৭৯৩১৬৫৮(বিডি) +১৮৬০৭৯৬৭৮৮৮(ইউএসএ)
ইমেইলঃ usbanglabarta@gmail.com
Design and Developed by Web Nest