ঈদুল ফিতর উপলক্ষে মুসলিম উম্মাহকে যুবদল নেতা শাহ্ আলম এর ঈদ শুভেচ্ছা

প্রকাশিত: ১০:২২ অপরাহ্ণ, এপ্রিল ১০, ২০২৪

ঈদুল ফিতর উপলক্ষে মুসলিম উম্মাহকে যুবদল নেতা শাহ্ আলম এর ঈদ শুভেচ্ছা

হুমায়ূন কবীর ফরীদি ##

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সুনামগঞ্জ জেলাবাসী সহ দেশ-বিদেশে বসবাসরত মুসলিম উম্মাহকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন সুনামগঞ্জ জেলা যুবদল এর দপ্তর সম্পাদক মোঃ শাহ্ আলম।
শুভেচ্ছা বানীতে সুনামগঞ্জ জেলা যুবদলের দপ্তর সম্পাদক মোঃ শাহ্ আলম বলেন,আর মাত্র হাতেগোনা কয়েক ঘন্টা বাকী। সিয়াম সাধনার মাস পবিত্র রমজানুল মোবারক প্রায় শেষ । আর মাত্র কয়েক ঘন্টা পর রাত পোহালেই ১১ ই এপ্রিল রোজ বৃহস্পতিবার বিশ্ব মুসলিম এর ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর। এই ঈদুল ফিতর সবার জীবনে বয়ে আনুক আনন্দ -উল্লাস, সুখ-শান্তি আর অনাবিল সমৃদ্ধি। সবার জীবনে অটুট হউক ভ্রাত্বেত্যবোধ ও আত্মীয়তার বন্ধন। এই আমার কামনা। সুনামগঞ্জ জেলার সর্বস্তরের জনসাধারণ সহ বিশ্ববাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা ও মোবারকবাদ।
তিনি আরও বলেন, মহান আল্লাহ একদিকে যেমন ধনী, গরিব সবার মাঝেই সমানভাবে ঈদের আনন্দ পৌঁছে দিয়েছেন, তেমনি গরিবকে ফিতরা, দান, খয়রাত, যাকাত প্রদানের মাধ্যমে সাম্যের ভিত্তিতে আদর্শ সমাজ প্রতিষ্ঠার বিধানও দিয়েছেন। আদর্শ রাষ্ট্রীয় জীবনের জন্য দৈনন্দিন কার্যক্রমে ঈদ-উল ফিতরের শিক্ষা অনুসরণ করার আহবান রইলো। সবাইকে জানাই পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা। ঈদ মোবারক।

এ সংক্রান্ত আরও সংবাদ