প্রকাশিত: ১২:৪৩ পূর্বাহ্ণ, এপ্রিল ৮, ২০২৪
হুমায়ূন কবীর ফরীদি ##
দারুল কিরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্ট এর শাখা কেন্দ্র দি এইডেড হাইস্কুল তাতীপাড়া সিলেট এর পুরস্কার বিতরণী ও বিদায়ী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
দারুল কিরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্টের শাখা কেন্দ্র ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান দি এইডেড হাইস্কুল তাতীপাড়া জিন্দাবাজার সিলেট এর শিক্ষার্থীদের বিদায় উপলক্ষে ৮ ই এপ্রিল রোজ রবিবার অত্র শিক্ষাঙ্গনের হলরুমে শিক্ষা প্রতিষ্ঠান এর সিনিয়র শিক্ষক ও এই ট্রাস্টের ক্যাশিয়ার মোঃ মজির উদ্দিন এর সভাপতিত্বে ও সিনিয়র শিক্ষক ক্বারী মাওলানা মোঃ মঈন উদ্দিন এর পরিচালনায় পুরস্কার বিতরণী ও বিদায়ী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, দি এইডেড হাইস্কুল এর প্রধান শিক্ষক দারুল কিরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্ট দি এইডেড হাইস্কুল শাখা কেন্দ্রের সভাপতি মোঃ শমশের আলী।
স্বাগত বক্তব্য রাখেন, এই কেন্দ্রের প্রধান ক্বারী বারহাল ডিগ্রি কলেজ এর প্রভাষক মাওলানা মোঃ তরিকুল ইসলাম।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, এই কেন্দ্রের শিক্ষক ক্বারী মাওলানা ইয়াছিনুর রহমান, ফারুক আহমেদ ও দি এইডেড হাইস্কুলের শিক্ষার্থী ক্বারী মোঃ মাহমুদ হোসেন প্রমূখ।
অনুষ্ঠান এর শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন অত্র ট্রাস্টের শিক্ষার্থী আহনাফ আহমদ ও নাত পরিচালনা করেন তাসনিম জাহান ইক্বরা।
পরিশেষে শিক্ষার্থীদের হাতে সম্মাননা পুরুষ্কার তুলে দিয়েছেন অনুষ্ঠান এর অতিথি বৃন্দ।
এসময় বিভিন্ন শ্রেনী পেশার লোকজন উপস্থিত ছিলেন।
নির্বাহী সম্পাদক ও প্রকাশক – তৌফিকুল আম্বিয়া টিপু
বার্তা সম্পাদক- হুমায়ূন কবীর ফরীদি
বাংলাদেশ কার্যালয়- কলকলিয়া বাজার, জগন্নাথপুর, সুনামগন্জ।
প্রধান কার্যালয়- ৮২৪ মেইন স্রীট, মেনচেষ্টার, কানেকটিকাট- ০৬০৪০, যুক্তরাষ্ট্র।
ফোনঃ ০১৭১৭৯৩১৬৫৮(বিডি) +১৮৬০৭৯৬৭৮৮৮(ইউএসএ)
ইমেইলঃ usbanglabarta@gmail.com
Design and Developed by Web Nest