জগন্নাথপুরে “মন্তাজুর রহমান কল্যাণ ট্রাস্ট” কর্তৃক দোয়া ও ইফতার মাহফিল

প্রকাশিত: ১০:৪৭ অপরাহ্ণ, এপ্রিল ৬, ২০২৪

জগন্নাথপুরে “মন্তাজুর রহমান কল্যাণ ট্রাস্ট” কর্তৃক দোয়া ও ইফতার মাহফিল

স্টাফ রিপোর্টারঃ

জগন্নাথপুরে সামাজিক সংগঠন ” মন্তাজুর রহমান কল্যাণ ট্রাস্ট” কর্তৃক দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার বালিকান্দী গ্রাম নিবাসী প্রয়াত মোঃ মন্তাজুর রহমান এর পরিবারবর্গের হাতে গড়া আর্তমানবতার সেবায় নিয়োজিত সামাজিক সংগঠন মন্তাজুর রহমান কল্যাণ ট্রাস্ট এর প্রতিষ্ঠালগ্ন থেকে নানাভাবে আর্তমানবতার সেবায় কাজ করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় পবিত্র মাহে রমজানুল মোবারক উপলক্ষে অত্র সংগঠন এর আয়োজনে ৬ ই এপ্রিল রোজ শনিবার প্রয়াত মন্তাজুর রহমান এর ছেলে প্রিয়জন ফাউন্ডেশন এর সভাপতি, মন্তাজুর রহমান ফাউন্ডেশনের পৃষ্ঠপোষক যুক্তরাজ্য প্রবাসী মোঃ খায়রুল ইসলাম এর সার্বিক তত্বাবধানে বালিকান্দী গ্রামের সমাজসেবীদের স্বেচ্ছাশ্রমে বালিকান্দী কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে খায়রুল ইসলাম এর প্রয়াত পিতা মন্তাজুর রহমান, চাচা প্রয়াত মাওলানা মোঃ এমদাদুর রহমান ও চাচা প্রয়াত মুজিবুর রহমান এবং গ্রামের মুর্দেগান এর রুহের মাগফেরাত কামনায় দোয়া ও রোজাদার মুসলিম উম্মাহ’র সম্মানার্থে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
ইফতার পূর্ব সময়ে বিশেষ মোনাজাত পরিচালনা করেছেন বালিকান্দী কেন্দ্রীয় জামে মসজিদ এর ইমাম মাওলানা মোঃ আব্দুল মতলিব।
উক্ত ইফতার মাহফিলে জনপ্রতিনিধি, বিভিন্ন রাজনৈতিক সংগঠন এর নেতাকর্মী বৃন্দ সহ বিভিন্ন শ্রেনী পেশার চার শতাধিক মানুষ উপস্থিত ছিলেন।
দোয়া ও ইফতার মাহফিল সুশৃঙ্খল ভাবে সম্পন্ন হওয়ায় বৃহত্তর বালিকান্দী গ্রামবাসী সহ অত্র মাহফিলে উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন মন্তাজুর রহমান ফাউন্ডেশনের পৃষ্ঠপোষক প্রিয়জন ফাউন্ডেশন এর সভাপতি যুক্তরাজ্য প্রবাসী মোঃ খায়রুল ইসলাম, ব্যাংকার মোঃ তালিমুল ইসলাম ও মন্তাজুর রহমান ফাউন্ডেশনের ট্রাস্টি প্রভাষক মাওলানা মোঃ তরিকুল ইসলাম।

এ সংক্রান্ত আরও সংবাদ