প্রকাশিত: ১০:১৮ অপরাহ্ণ, এপ্রিল ৪, ২০২৪
হুমায়ূন কবীর ফরীদি ##
জগন্নাথপুরে টিউবওয়েল এর পানি পান করতে গিয়ে আহত অজ্ঞাতনামা ব্যক্তি চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরন করেছেন।
হাসপাতাল ও পুলিশ সুত্রে জানাযায়, বিগত ১২ ই মার্চ চল্লিশ বছর বয়সী অজ্ঞাতনামা ব্যক্তি সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা সদরস্থ জগন্নাথপুর বাজারে একটি টিউবওয়েলে পানি পান করার সময়ে মাথায় আঘাত প্রাপ্ত হয়ে অজ্ঞান হয়ে পড়েন। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা তাকে উদ্ধার করে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ৪ ঠা এপ্রিল রোজ বৃহস্পতিবার দুপুর ১২ ঘটিকার সময় এই ব্যক্তি মৃত্যু বরন করেছেন। খবর পেয়ে জগন্নাথপুর থানা পুলিশ মরদেহ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মর্চ্যুয়ারীতে রেখেছে। আগামীকাল ৫ই এপ্রিল রোজ শুক্রবার মরদেহের ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে প্রেরন করা হবে। এরিপোর্ট লেখা পর্যন্ত এই অজ্ঞাতনামা ব্যক্তির নাম পরিচয় জানা যায়নি।
এ ব্যাপারে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শারমিন আরা আশা গণমাধ্যমকে বলেন, এই ব্যক্তি মানসিক ভারসাম্যহীন ছিলেন। হাসপাতালে ভর্তির পর থেকে তাকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে। আজ ৪ এপ্রিল তিনি মৃত্যু বরন করেছেন। তার পরিচয় কিংবা আত্বীয় স্বজন এর সন্ধান পাওয়া যায়নি।
এ ব্যাপারে জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলাম গণমাধ্যমকে বলেন, এই অজ্ঞাতনামা ব্যক্তির মরদেহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মর্চ্যুয়ারীতে রাখা হয়েছে। আগামীকাল ৫ ই এপ্রিল মরদেহ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে প্রেরন করা হবে। এক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, পরিচয় পাওয়া না গেলে ময়নাতদন্ত শেষে লাশ সরকারীভাবে দাফন করা হবে।
নির্বাহী সম্পাদক ও প্রকাশক – তৌফিকুল আম্বিয়া টিপু
বার্তা সম্পাদক- হুমায়ূন কবীর ফরীদি
বাংলাদেশ কার্যালয়- কলকলিয়া বাজার, জগন্নাথপুর, সুনামগন্জ।
প্রধান কার্যালয়- ৮২৪ মেইন স্রীট, মেনচেষ্টার, কানেকটিকাট- ০৬০৪০, যুক্তরাষ্ট্র।
ফোনঃ ০১৭১৭৯৩১৬৫৮(বিডি) +১৮৬০৭৯৬৭৮৮৮(ইউএসএ)
ইমেইলঃ usbanglabarta@gmail.com
Design and Developed by Web Nest