প্রকাশিত: ৭:৫৭ অপরাহ্ণ, এপ্রিল ৩, ২০২৪
স্টাফ রিপোর্টারঃ
সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলার জয়কলস ও পশ্চিম পাগলা ইউনিয়নে ভয়াবহ ঘূর্নিঝড়ে ক্ষতিগ্রস্ত ১শত পরিবারের মাঝে আর্থিক সহায়তায় প্রদান করেছে সুনামগঞ্জ জেলা পুলিশ।
বুধবার(৩ এপ্রিল) দুপুরে শান্তিগঞ্জ উপজেলার জয়কলস ইউনিয়নের সদরপুর ও কামরূপদলং, পশ্চিম পাগলা ইউনিয়নের রায়পুর ও নবীনগর গ্রামে ১শত ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ ২ হাজার টাকা করে বিতরণ করা হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পরিকল্পনা মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এম এ মান্নান এমপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ জেলা পুলিশ সুপার এহসান শাহ, এডিশনাল এসপি রাজন দাস, ছাতক সার্কেল এএসপি রঞ্জন কুমার, শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী মোক্তাদির হোসেন, সুনামগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজী আবুল কালাম, শান্তিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিতাংশু শেখর ধর সিতু, জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, পূর্ব বীরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাইজুল ইসলাম, পাথারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম সহ প্রমূখ।
নির্বাহী সম্পাদক ও প্রকাশক – তৌফিকুল আম্বিয়া টিপু
বার্তা সম্পাদক- হুমায়ূন কবীর ফরীদি
বাংলাদেশ কার্যালয়- কলকলিয়া বাজার, জগন্নাথপুর, সুনামগন্জ।
প্রধান কার্যালয়- ৮২৪ মেইন স্রীট, মেনচেষ্টার, কানেকটিকাট- ০৬০৪০, যুক্তরাষ্ট্র।
ফোনঃ ০১৭১৭৯৩১৬৫৮(বিডি) +১৮৬০৭৯৬৭৮৮৮(ইউএসএ)
ইমেইলঃ usbanglabarta@gmail.com
Design and Developed by Web Nest