প্রকাশিত: ৭:২৪ অপরাহ্ণ, এপ্রিল ৩, ২০২৪
স্টাফ রিপোর্টারঃ
জগন্নাথপুরে মানবপাচারকারী চক্রের সক্রিয় সদস্য জেবু(৪০)কে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। তাকে জেল হাজতে প্রেরন করা হয়েছে।
আদালত ও থানা সুত্রে জানাযায়, সুনামগঞ্জের জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলাম এর দিক নির্দেশনায় অত্র থানার একদল পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে জগন্নাথপুর পৌর এলাকার কেশবপুর গ্রাম নিবাসী মৃত মোঃ আপ্তাব আলীর ছেলে জগন্নাথপুর থানার মানবপাচার প্রতিরোধ ও দমন আইন মামলার আসামী মানবপাচারকারী চক্রের সক্রিয় সদস্য জেবু মিয়া(৪০)কে গ্রেপ্তার করেন। তাকে ২ রা এপ্রিল সুনামগঞ্জ জেলা বিজ্ঞ আদালতে প্রেরণ করে থানা পুলিশ। আদালতের বিজ্ঞ বিচারক এই আসামীকে জেল হাজতে প্রেরন করেছেন।
জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলাম গণমাধ্যমকে এই বিষয় এর সত্যতা নিশ্চিত করেছেন।
নির্বাহী সম্পাদক ও প্রকাশক – তৌফিকুল আম্বিয়া টিপু
বার্তা সম্পাদক- হুমায়ূন কবীর ফরীদি
বাংলাদেশ কার্যালয়- কলকলিয়া বাজার, জগন্নাথপুর, সুনামগন্জ।
প্রধান কার্যালয়- ৮২৪ মেইন স্রীট, মেনচেষ্টার, কানেকটিকাট- ০৬০৪০, যুক্তরাষ্ট্র।
ফোনঃ ০১৭১৭৯৩১৬৫৮(বিডি) +১৮৬০৭৯৬৭৮৮৮(ইউএসএ)
ইমেইলঃ usbanglabarta@gmail.com
Design and Developed by Web Nest