জগন্নাথপুরে সাজাপ্রাপ্ত তিন আসামী গ্রেপ্তার

প্রকাশিত: ১১:০১ অপরাহ্ণ, মার্চ ৩০, ২০২৪

জগন্নাথপুরে সাজাপ্রাপ্ত তিন আসামী গ্রেপ্তার

 

হুমায়ূন কবীর ফরীদি ##
জগন্নাথপুরে সাজাপ্রাপ্ত তিন আসামীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। তাদেরকে জেল হাজতে প্রেরন করা হয়েছে।
স্থানীয় ও আদালত সুত্রে জানাযায়, সুনামগঞ্জের জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলাম এর দিক নির্দেশনায় অত্র থানার এএসআই জিয়া উদ্দিন, এএসআই মিজানুর রহমান ও এএসআই নুরে আলম সিদ্দিকীর যৌথ নেতৃত্বে একদল পুলিশ ২৯ শে মার্চ দিবাগত রাতে বিশেষ অভিযান পরিচালনা করে জগন্নাথপুর উপজেলার কাতিয়া গ্রাম নিবাসী শরিয়ত উল্লার ছেলে আদালত কর্তৃক চেক ডিজনার মামলায় ৫ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী শানুর মিয়া(৩৮), শাহারপাড়া গ্রাম নিবাসী ইয়াদ উল্লার ছেলে আদালত কর্তৃক মারামারি মামলায় ৫ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী সিতাই মিয়া(৫৫) ও হাড়গাঁও গ্রাম নিবাসী মৃত ছৈদ আলীর ছেলে মাদক মামলায় আদালত কর্তৃক ৬ মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামী হোসাইন আহমদ (৩৫) কে গ্রেপ্তার করেন। আসামীরা দীর্ঘদিন ধরে পুলিশ এর চোখ ফাঁকি দিয়ে পালিয়ে ছিল। গ্রেপ্তারকৃত আসামীদের ৩০ শে মার্চ সুনামগঞ্জ আদালতে প্রেরণ করে থানা পুলিশ। আদালতের বিজ্ঞ বিচারক আসামীদের জেল হাজতে প্রেরন করেছেন।

এ সংক্রান্ত আরও সংবাদ