জগন্নাথপুরে আজিজুল হক আজিবুল এর বাড়ীতে দোয়া ও ইফতার মাহফিল

প্রকাশিত: ১১:৫১ অপরাহ্ণ, মার্চ ২৭, ২০২৪

জগন্নাথপুরে আজিজুল হক আজিবুল এর বাড়ীতে দোয়া ও ইফতার মাহফিল

স্টাফ রিপোর্টারঃ

জগন্নাথপুরে কলকলিয়া ইউনিয়ন বিএনপি নেতা আজিজুল হক আজিবুল এর বাড়ীতে তাঁর ভাতিজা ইতালি প্রবাসী সুজন মিয়ার অর্থায়নে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
পবিত্র মাহে রমজানুল মোবারক উপলক্ষে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়ন শাখা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র অন্যতম নেতা বালিকান্দী( বালিকান্দী বড়পাড়া) গ্রাম নিবাসী মোঃ আজিজুল হক আজিবুল এর সার্বিক তত্বাবধানে তাঁর ভাতিজা ইতালি প্রবাসী সুজন মিয়ার অর্থায়নে ২৭শে মার্চ রোজ বুধবার তাঁদের নিজ বাড়ীতে রোজাদার মুসলিম উম্মাহ’র সম্মানার্থে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
ইফতার পূর্ব সময়ে বিশেষ মোনাজাত পরিচালনা করেছেন বালিকান্দী কেন্দ্রীয় জামে মসজিদ এর ইমাম মাওলানা মোঃ আব্দুল লতিফ ।
উক্ত ইফতার মাহফিলে জনপ্রতিনিধি, বিভিন্ন রাজনৈতিক সংগঠন এর নেতাকর্মী বৃন্দ সহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

এ সংক্রান্ত আরও সংবাদ