জগন্নাথপুরে পৃথক ভাবে ৬ আসামী গ্রেপ্তার

প্রকাশিত: ১১:২১ অপরাহ্ণ, মার্চ ২৩, ২০২৪

জগন্নাথপুরে পৃথক ভাবে  ৬ আসামী গ্রেপ্তার

 

হুমায়ূন কবীর ফরীদি ##

জগন্নাথপুরে পৃথক অভিযান পরিচালনা করে ৬ আসামীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
থানা সুত্রে জানাযায়, সুনামগঞ্জের জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলাম এর দিক নির্দেশনায় অত্র থানার এসআই মোঃ মিজানুর রহমান ও এএসআই নুরে আলম সিদ্দিকীর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স পৃথকভাবে বিশেষ অভিযান পরিচালনা করে জগন্নাথপুর উপজেলার বাউধরন গ্রাম নিবাসী মোঃ মারফ মিয়া (৫২), শহীদুল ইসলাম (৫০), জগন্নাথপুর পৌর শহরের হবিবনগর এলাকায় বসবাসকারী সাগর(২০), ফয়সল আহমদ (১৯),রাজন আহমদ (১৯) ও নুরুল আমীন (২৮) কে গ্রেপ্তার করেন। গ্রেপ্তারকৃত আসামীদের ২৩ শে মার্চ সুনামগঞ্জ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
জগন্নাথপুর থানার ওসি তদন্ত সুশংকর পাল এবিষয় এর সত্যতা নিশ্চিত করেছেন।

 

এ সংক্রান্ত আরও সংবাদ