জগন্নাথপুরে ছাত্রদল নেতা আলী আসকর এর আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল

প্রকাশিত: ৭:৪৯ অপরাহ্ণ, মার্চ ২৩, ২০২৪

জগন্নাথপুরে ছাত্রদল নেতা আলী আসকর এর আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল

জান্নাতুল ফেরদৌসী আরিফা,স্টাফ রিপোর্টারঃ

জগন্নাথপুরে ছাত্রদল নেতা স্পেন প্রবাসী মোঃ আলী আসকর এর আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
পবিত্র মাহে রমজানুল মোবারক উপলক্ষে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়ন ছাত্রদলের সাবেক আহবায়ক পাড়ারগাঁও গ্রাম এর চেয়ারম্যান বাড়ী নিবাসী স্পেন প্রবাসী মোঃ আলী আসকর এর আয়োজনে ২৩ শে মার্চ রোজ শনিবার তাঁহার নিজ বাড়ীতে রোজাদার মুসলিম উম্মাহ’র সম্মানার্থে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
ইফতার পূর্ব সময়ে বিশেষ মোনাজাত পরিচালনা করেছেন মাওলানা মোঃ তৈবুর রহমান ।
উক্ত ইফতার মাহফিলে জনপ্রতিনিধি, বিভিন্ন রাজনৈতিক সংগঠন এর নেতাকর্মী বৃন্দ সহ বিভিন্ন শ্রেনী পেশার ৪ শতাধিক মানুষ উপস্থিত ছিলেন।

এ সংক্রান্ত আরও সংবাদ