জগন্নাথপুরে মসজিদে সংঘর্ষে ১ জন আহত 

প্রকাশিত: ৯:৩০ অপরাহ্ণ, মার্চ ২২, ২০২৪

জগন্নাথপুরে মসজিদে সংঘর্ষে ১ জন আহত 
হুমায়ূন কবীর ফরীদি ##
জগন্নাথপুরে জুম্মার নামাজ এর পর মসজিদে সংঘর্ষে লিয়াকত আলী (৬০) নামক এক ব্যক্তি আহত হয়েছেন। এনিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে  জানাযায়, সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার সাংগিয়ারগাঁও গ্রাম নিবাসী লিয়াকত আলী (৬০) ও বলবল গ্রাম নিবাসী হেলাল আহমদ(৩৮) এর মধ্যে বিভিন্ন বিষয়াদি নিয়ে দীর্ঘদিন ধরে মনোমালিন্য ও মামলা -মকদ্দমা চলছে। এরই জের ধরে ২২ শে মার্চ রোজ শুক্রবার সাংগিয়ারগাঁও, বলবল, ঘিপুড়া ও কলকলিয়া জামে মসজিদে জুম্মার নামাজ এর পরপরই এই  মসজিদ প্রাঙ্গণে হেলাল ও লিয়াকত আলীর মধ্যে কথা কাটা-কাটির এক পর্যায়ে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে লিয়াকত আলী (৬০) আহত হন। তাৎক্ষণিক মসজিদের মুসল্লীরা সংঘর্ষ থামান। সংঘর্ষের খবর পেয়ে জগন্নাথপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মসজিদ এর বারান্দা হতে রক্তাক্ত আহত অবস্থায় লিয়াকত আলী (৬০) কে উদ্ধার করে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরন করেছেন। এরিপোর্ট লেখা পর্যন্ত তিনি সেখানে চিকিৎসাধীন আছেন। এনিয়ে উভয় পক্ষের লোকজন এর মধ্যে উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি শান্ত রাখতে থানা পুলিশ ঘটনাস্থলে রয়েছে।
এ ব্যাপারে ঘটনাস্থলে থাকা জগন্নাথপুর থানার এসআই মিজানুর রহমান বলেন, সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে  আহত লিয়াকত আলী (৬০) কে স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়েছি। এখন পরিস্থিতি শান্ত রয়েছে।
এ ব্যাপারে জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলাম বলেন, সংঘর্ষের খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহত ব্যক্তিকে স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়েছি। পরিস্থিতি শান্ত রাখতে ঘটনাস্থলে পুলিশ রয়েছে। এক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, এ বিষয়ে এখনোও লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এ সংক্রান্ত আরও সংবাদ