বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উপলক্ষে কলকলিয়ায় ছাত্রলীগের ইফতার বিতরণ 

প্রকাশিত: ৮:৪৪ অপরাহ্ণ, মার্চ ২০, ২০২৪

বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উপলক্ষে কলকলিয়ায় ছাত্রলীগের ইফতার বিতরণ 
হুমায়ূন কবীর ফরীদি ##
বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উপলক্ষে কলকলিয়া ইউনিয়ন ছাত্রলীগের উদ্যোগে রোজাদার শিক্ষার্থী ও  জনসাধারণের  মাঝে ইফতার বিতরণ করা হয়েছে।
হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর  ১০৪ তম জন্মবার্ষিকী উপলক্ষে পবিত্র রমজানুল মোবারকে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়ন শাখা ছাত্রলীগের উদ্যোগে ও ইতালি আওয়ামী লীগ নেতা মজনু আলীর অর্থায়নে ২০ শে মার্চ স্থানীয় কলকলিয়া বাজারস্থ ডায়মন্ড কমিউনিটি সেন্টার প্রাঙ্গণে প্রায় দুই শতাধিক শিক্ষার্থী,  পথচারী, ভাসমান ও ছিন্নমূল রোজাদার মানুষের মাঝে দুই শতাধিক প্যাকেট ইফতার বিতরণ করা হয়েছে।
ইফতার বিতরণ পূর্ব সময়ে ১ নং কলকলিয়া ইউনিয়ন শাখা ছাত্রলীগের আহবায়ক মোঃ আকতার হোসেন সভাপতিত্বে ও  সিনিয়র  যুগ্ম আহবায়ক মোঃ জিল্লুর রহমান এর পরিচালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এতে বক্তব্য রাখেন, জগন্নাথপুর উপজেলা শাখা ছাত্রলীগের সভাপতি মোঃ আব্দুল মুকিত, সাধারন সম্পাদক তাহা আহমদ, সাংগঠনিক সম্পাদক কল্যান কান্তি দে, মোঃ জুয়েল হোসেন, মোঃ ফারজান রেজা, সিলেট প্রেসক্লাব এর সদস্য কামরুল ইসলাম মাহী, কলকলিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মোঃ আইনুল হক জামিল, কলকলিয়া ইউনিয়ন শাখা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক মোঃ জাফর ইকবাল, ওবায়দুর রহমান তালুকদার মুকুল, ফখরুল ইসলাম বাবু,রাশেদ চৌধুরী, সুলেমান হোসেন, পাটলী ইউনিয়ন শাখা ছাত্রলীগের সভাপতি এনআই রোকন, যুগ্ম সাধারন সম্পাদক শুভ, কলকলিয়া ইউনিয়ন শাখা ছাত্রলীগের  সদস্য সাহেদ আহমদ, আসাদুল ইসলাম, সায়মন আহমদ, সালেহ আহমদ, সজীব আহমদ, নাহিদ মিয়া, শফিকুল ইসলাম ও আবীর আহমদ প্রমূখ সহ বিভিন্ন শ্রেনী পেশার লোকজন ।

এ সংক্রান্ত আরও সংবাদ