জগন্নাথপুরে ৩৪৫ বস্তা ভারতীয়  চিনি সহ দুই জন গ্রেপ্তার 

প্রকাশিত: ৯:৫৭ অপরাহ্ণ, মার্চ ১৯, ২০২৪

জগন্নাথপুরে ৩৪৫ বস্তা ভারতীয়  চিনি সহ দুই জন গ্রেপ্তার 
স্টাফ রিপোর্টারঃ
জগন্নাথপুরে ৩ শত ৪৫ বস্তা ভারতীয় চিনি সহ চোরাকারবারি ফয়সাল (৩০) ও মামুন  (২০)কে গ্রেপ্তার করার পাশাপাশি চিনি বহনকারী ট্রাক আটক করেছে  থানা পুলিশ।
সুত্রে জানাযায়, গোপন সংবাদের ভিত্তিতে সুনামগঞ্জের জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলাম এর দিক নির্দেশনায় অত্র থানার এসআই সজিব এর নেতৃত্বে সঙ্গী অফিসার সহ একদল পুলিশ ১৮ মার্চ দিবাগত রাতে জগন্নাথপুর পৌর শহরের হবিবনগর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ২০ লাখ ৭০ হাজার টাকা সমপরিমাণ মূল্যের ৩ শত ৪৫ বস্তা ভারতীয় চিনি ভর্তি ট্রাক আটক সিলেটের কানাইঘাট উপজেলার মছু গ্রাম নিবাসী মাহমুদ মিয়ার ছেলে চোরাকারবারি ফয়সাল মিয়া (৩০) ও কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলার কিরাটন গৌরারগোপ গ্রাম নিবাসী জাহাঙ্গীর আলম এর ছেলে চোরাকারবারি আব্দুল্লাহ আল-মামুন (২০) কে গ্রেপ্তার করেন। এ ব্যাপারে জগন্নাথপুর থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের হয়েছে। গ্রেপ্তারকৃত আসামীদের ১৯ শে মার্চ সুনামগঞ্জ আদালতে প্রেরণ করে থানা পুলিশ। আদালতের বিজ্ঞ বিচারক আসামীদের জেল হাজতে প্রেরন করেছেন।

এ সংক্রান্ত আরও সংবাদ