প্রকাশিত: ৯:১৯ অপরাহ্ণ, মার্চ ১৯, ২০২৪
হুমায়ূন কবীর ফরীদি ##
জগন্নাথপুরে ৪ কেজি গাঁজা সহ মাদক ব্যবসায়ী শচীন্দ্র দাশ(৭০)কে গ্রেপ্তার করেছে সুনামগঞ্জ জেলা ডিবি পুলিশ। তাকে জেল হাজতে প্রেরন করা হয়েছে।
পুলিশ ও আদালত সুত্রে জানাযায়, গোপন সংবাদের ভিত্তিতে সুনামগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) এর এসআই পলাশ চৌধুরী দিপন সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় ১৮ ই মার্চ দিবাগত রাতে বিশেষ অভিযান পরিচালনা করে জগন্নাথপুর উপজেলার মেঘারকান্দি গ্রাম নিবাসী মৃত দেবেন্দ্র দাশের ছেলে মাদক ব্যবসায়ী শচীন্দ্র চন্দ্র দাশ (৭০) কে গ্রেপ্তার করেন। এসময় গ্রেপ্তারকৃত শচীন্দ্র দাশ (৭০) এর বসত ঘর তল্লাশী করে সাড়ে চার কেজি গাঁজা উদ্ধার করেছেন। এই ঘটনায় গ্রেফপ্তারকৃত আসামীর বিরুদ্ধে জগন্নাথপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। ১৯ শে মার্চ গ্রেপ্তারকৃত আসামী শচীন্দ্র দাশ (৭০)কে সুনামগঞ্জ বিজ্ঞ আদালতে সোপর্দ করে থানা পুলিশ। আদালত এর বিজ্ঞ বিচারক তাকে জেল হাজতে প্রেরন করেছেন।
নির্বাহী সম্পাদক ও প্রকাশক – তৌফিকুল আম্বিয়া টিপু
বার্তা সম্পাদক- হুমায়ূন কবীর ফরীদি
বাংলাদেশ কার্যালয়- কলকলিয়া বাজার, জগন্নাথপুর, সুনামগন্জ।
প্রধান কার্যালয়- ৮২৪ মেইন স্রীট, মেনচেষ্টার, কানেকটিকাট- ০৬০৪০, যুক্তরাষ্ট্র।
ফোনঃ ০১৭১৭৯৩১৬৫৮(বিডি) +১৮৬০৭৯৬৭৮৮৮(ইউএসএ)
ইমেইলঃ usbanglabarta@gmail.com
Design and Developed by Web Nest