জগন্নাথপুরে দুই ব্যবসা প্রতিষ্ঠানকে চার হাজার টাকা জরিমানা

প্রকাশিত: ৯:১৭ অপরাহ্ণ, মার্চ ১৬, ২০২৪

জগন্নাথপুরে দুই ব্যবসা প্রতিষ্ঠানকে চার হাজার টাকা জরিমানা

স্টাফ রিপোর্টারঃ

জগন্নাথপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে দুই ব্যাবসা প্রতিষ্ঠান থেকে চার হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা সদর জগন্নাথপুর বাজারে ১৬ ই মার্চ রোজ শনিবার দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সুনামগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আল-আমিন বিশেষ অভিযান পরিচালনা করেছেন। এসময় হাত দিয়ে মরচা গুড় বিক্রির অপরাধে জগন্নাথপুর বাজারস্থ মা-বাবার দোয়া গুড়ের আড়ৎ ব্যবসা প্রতিষ্ঠানকে ১ হাজার টাকা ও মূল্য তালিকা এবং ট্রেড লাইসেন্স না থাকায় তানভীর স্টোরকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পুলিশ সদস্য সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
এই বিষয় এর সত্যতা নিশ্চিত করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সুনামগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আল-আমিন বলেন, জনস্বার্থে এই ধরনের অভিযান পরিচালনা অব্যাহত থাকবে।

এ সংক্রান্ত আরও সংবাদ