প্রকাশিত: ৮:৪৬ অপরাহ্ণ, মার্চ ১১, ২০২৪
ধর্মপাশা প্রতিনিধিঃ
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার বিভিন্ন হাওরের ফসল রক্ষা বাঁধ পরিদর্শন করেন পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক মোহাম্মদ আমিরুল হক ভূঞা।
সোমবার সকাল ১১ টা থেকে বিকাল পর্যন্ত ধর্মপাশা উপজেলার চন্দ্র সোনার থালও ,কাইলানি হাওরের বিভিন্ন ফসল রক্ষা বাঁধ পরিদর্শন করেন।
পরিদর্শন করার সময় সাথে ছিলেন, খুশি মোহন সরকার, অতিরিক্ত প্রধান প্রকৌশলী বাপাউবো সিলেট, শফিকুল ইসলাম তত্বাবধায়ক প্রকৌশলী বাপাউবো সিলেট, মামুন হাওলাদার নির্বাহী প্রকৌশলী সুনামগঞ্জ পরও বিভাগ -১, প্রীতম পাল উপ-বিভাগীয় প্রকৌশলী সুনামগঞ্জ পওর বিভাগ-১, জাহাঙ্গীর আলম, শাখা কর্মকর্তা,ধর্মপাশা প্রমুখ।
ধর্মপাশা উপজেলায় ৯৬ টি প্রকল্পের কাজ চলমান রয়েছে।
ধর্মপাশা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও ও উপজেলা কাবিটা বাস্তবায়ন কমিটির সভাপতি মোহাম্মদ গিয়াস উদ্দীন বলেন, আজকে পর্যন্ত ধর্মপাশা উপজেলায় ফসল রক্ষা বাঁধের কাজ শতভাগ সম্পন্ন হয়েছে। ফসল কাটার আগ পর্যন্ত বাঁধ রক্ষনা বেক্ষন করার জন্য পি আই সিদের নির্দেশনা দওয়া হয়েছে।
নির্বাহী সম্পাদক ও প্রকাশক – তৌফিকুল আম্বিয়া টিপু
বার্তা সম্পাদক- হুমায়ূন কবীর ফরীদি
বাংলাদেশ কার্যালয়- কলকলিয়া বাজার, জগন্নাথপুর, সুনামগন্জ।
প্রধান কার্যালয়- ৮২৪ মেইন স্রীট, মেনচেষ্টার, কানেকটিকাট- ০৬০৪০, যুক্তরাষ্ট্র।
ফোনঃ ০১৭১৭৯৩১৬৫৮(বিডি) +১৮৬০৭৯৬৭৮৮৮(ইউএসএ)
ইমেইলঃ usbanglabarta@gmail.com
Design and Developed by Web Nest