জগন্নাথপুরে অবসরপ্রাপ্ত শিক্ষকগণের বিদায় সংবর্ধনা ও যোগদানকৃত শিক্ষকগণের বরন অনুষ্ঠান 

প্রকাশিত: ৬:৪৩ অপরাহ্ণ, মার্চ ৯, ২০২৪

জগন্নাথপুরে অবসরপ্রাপ্ত শিক্ষকগণের বিদায় সংবর্ধনা ও যোগদানকৃত শিক্ষকগণের বরন অনুষ্ঠান 
হুমায়ূন কবীর ফরীদি ##
জগন্নাথপুর উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষকগণের বিদায় সংবর্ধনা, ২০২৩ সালে কর্মস্থলে যোগদানকৃত সহকারী শিক্ষকগণের বরন ও সম্মাননা ক্রেষ্ট প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষকগণের বিদায় ও ২০২৩ সালে যোগদানকৃত সহকারী শিক্ষকগণের বরন উপলক্ষে জগন্নাথপুর উপজেলা শাখা বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি(রেজিঃ নং এস-১২০৬৮) এর আয়োজনে ৯ই মার্চ রোজ শনিবার দুপুরে উপজেলা সদরস্থ আব্দুস সামাদ আজাদ অডিটোরিয়ামে জগন্নাথপুর উপজেলা শাখা বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি মোহাম্মদ নূরুল হক এর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক রুহুল আমীন এর পরিচালনায় বিদায় সংবর্ধনা ও বরন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জগন্নাথপুর উপজেলা পরিষদ এর চেয়ারম্যান মোঃ নূরুল ইসলাম।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা শাখা বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির সভাপতি মোহাম্মদ হারুন রশীদ।
স্বাগত বক্তব্য রাখেন, বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি জগন্নাথপুর উপজেলা শাখার সহ-সভাপতি শহীদুর রহমান উজ্জ্বল।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জগন্নাথপুর উপজেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মুহাম্মদ মাসুম বিল্লাহ,  অবসরপ্রাপ্ত শিক্ষক স্বপ্না রানী চন্দ্র, সহকারী উপজেলা শিক্ষা অফিসার রাপ্রুচাই মারমা,
বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি সুনামগঞ্জ জেলা শাখার সাধারন সম্পাদক প্রণব দাস মিঠু,  জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক হাজী মোঃ রেজাউল করিম রিজু, জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি মোঃ আব্দুল কাইয়ুম মশাহিদ, জগন্নাথপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবুল হোসেন লালন, জগন্নাথপুর পৌর সভার প্যানেল মেয়র সাফরোজ ইসলাম মুন্না, বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতি জগন্নাথপুর উপজেলা শাখার সাধারন সম্পাদক  গোপাল চন্দ্র দাস,  বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির সিনিয়র যুগ্ম সাধারন সম্পাদক মোঃ আনোয়ার হোসেন, যুগ্ম সাধারন সম্পাদক আশরাফ মিয়া, আটঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাহবুব শাকিল, বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির জগন্নাথপুর উপজেলা শাখার প্রতিষ্ঠাকালীন সভাপতি (সাবেক) আলমগীর হোসেন, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সোনিয়া আক্তার মিলি, সদস্য ইসলাম উদ্দিন ও শিক্ষক প্রতিনিধি রূপক কান্তি দে।
সনুয়াখাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মাওলানা  নূর আহমদ এর কোরান তেলাওয়াত ও জগন্নাথপুর উপজেলা প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সহ-সভাপতি  নীল কান্ত দাস এর গীতা পাঠ এর মধ্য দিয়ে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানের শুরুতে অবসরপ্রাপ্ত  সংবর্ধিত শিক্ষকগণ ও নব যোগদানকৃত শিক্ষকগণকে ফুল দিয়ে বরন করার পর অনুষ্ঠান এর শেষ পর্যায়ে সংবর্ধিত অতিথি বৃন্দের হাতে সম্মাননা ক্রেষ্ট তুলে দিয়েছেন অনুষ্ঠান এর  অতিথি বৃন্দ।

এ সংক্রান্ত আরও সংবাদ