প্রকাশিত: ৯:০৭ অপরাহ্ণ, মার্চ ৭, ২০২৪
হুমায়ূন কবীর ফরীদি ##
জগন্নাথপুরে মাটির গর্ত থেকে ৭৭ বোতল সহ ৯১ বোতল ভারতীয় মদ উদ্ধার সহ মাদক ব্যবসায়ী শিবু(২৪) কে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। তাকে জেল হাজতে প্রেরন করা হয়েছে।
পুলিশ, স্থানীয় ও আদালত সুত্রে জানাযায়, গোপন সংবাদের ভিত্তিতে সুনামগঞ্জের জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলাম এর দিক নির্দেশনায় অত্র থানার এসআই মিজানুর রহমান এর নেতৃত্বে সঙ্গীয় অফিসার এসআই জিয়া উদ্দিন সহ একদল পুলিশ ৬ ই মার্চ রোজ বুধবার দুপুরে জগন্নাথপুর পৌর শহরস্থ ইকড়ছই অটো স্যান্ড এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে জগন্নাথপুর উপজেলার বাদেখাসিলা গ্রাম নিবাসী বাবুল দাস এর ছেলে মাদক ব্যবসায়ী শিবু দাস(২৪) কে ১৪ বোতল ভারতীয় মদ সহ গ্রেপ্তার করেন। পরে শিবু দাস এর দেওয়া তথ্যমতে তার নিজ বাড়ীর মাটি খুঁড়ে আরো ৭৭ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত শিবু দাস (২৪) বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে জগন্নাথপুর থানায় মামলা দায়ের হয়েছে। ৭ ই মার্চ রোজ বৃহস্পতিবার তাকে সুনামগঞ্জ বিজ্ঞ আদালতে প্রেরণ করে থানা পুলিশ। আদালত এর বিজ্ঞ বিচারক তাকে জেল হাজতে প্রেরন করেছেন।
নির্বাহী সম্পাদক ও প্রকাশক – তৌফিকুল আম্বিয়া টিপু
বার্তা সম্পাদক- হুমায়ূন কবীর ফরীদি
বাংলাদেশ কার্যালয়- কলকলিয়া বাজার, জগন্নাথপুর, সুনামগন্জ।
প্রধান কার্যালয়- ৮২৪ মেইন স্রীট, মেনচেষ্টার, কানেকটিকাট- ০৬০৪০, যুক্তরাষ্ট্র।
ফোনঃ ০১৭১৭৯৩১৬৫৮(বিডি) +১৮৬০৭৯৬৭৮৮৮(ইউএসএ)
ইমেইলঃ usbanglabarta@gmail.com
Design and Developed by Web Nest