জগন্নাথপুরে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মোঃ  সাজ্জাদ হোসাইন এঁর দাফন সম্পন্ন

প্রকাশিত: ১:১৬ পূর্বাহ্ণ, মার্চ ৬, ২০২৪

জগন্নাথপুরে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মোঃ  সাজ্জাদ হোসাইন এঁর দাফন সম্পন্ন
হুমায়ূন কবীর ফরীদি ##
জগন্নাথপুরে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মোঃ সাজ্জাদ হোসেন (৭৯) এঁর নামাজে জানাজা শেষে  পারিবারিক কবরস্থানে দাফন  সম্পন্ন হয়েছে।
একাত্তরের রণাঙ্গনের অকুতোভয় বীর সেনানী সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর এলাকার ছিলিমপুর গ্রাম নিবাসী জগন্নাথপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ এর  সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ সাজ্জাদ হোসেন (৭৯) দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগ- শোকে ভুগছিলেন। বিগত ৪ ঠা মার্চ রোজ সোমবার  দিবাগত রাত ৩ টা ৩০ মিনিটের সময় তিনি নিজ বাড়ীতে মৃত্যু বরন করেন। গতকাল ৫ ই মার্চ রোজ মঙ্গলবার বেলা ২ ঘটিকার সময় ছিলিমপুর ঈদগাহ মাঠে  তাঁহার নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়েছে। জানাজা পূর্ব সময়ে জগন্নাথপুর থানা পুলিশ এর একটি চৌকস দল তাঁর মরদেহে গার্ড অব অনার প্রদান করেছেন।
এসময় বিভিন্ন শ্রেনী পেশার সহস্রাধিক জনতা উপস্থিত ছিলেন।

এ সংক্রান্ত আরও সংবাদ