প্রকাশিত: ৬:১৫ অপরাহ্ণ, মার্চ ৪, ২০২৪
হুমায়ূন কবীর ফরীদি ##
জগন্নাথপুরে ঘোষগাঁও কালভার্টের এ্যাপ্রোচ ধ্বস পড়েছে। যার ফলশ্রুতিতে জগন্নাথপুর -শিবগঞ্জ -বেগমপুর সড়ক দিয়ে সরাসরি যানবাহন চলাচল বন্ধ রয়েছে। এতে করে এই সড়ক দিয়ে চলাচলকারী স্কুল -কলেজ ও মাদ্রাসাগামী শিক্ষার্থী সহ জনসাধারণ চরম ভোগান্তির শিকার হয়ে পড়েছেন। এ বিষয়ে দ্রততার সহিত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট বিভাগের সুদৃষ্টি কামনা করছেন এলাকাবাসী।
সরেজমিনে ঘুরে দেখা যায় ও জানা গেছে, ৪ ঠা মার্চ সকালে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলাধীন জগন্নাথপুর -শিবগঞ্জ -বেগমপুর সড়ক এর ঘোষগাঁও এলাকায় ঘোষগাঁও কালভার্টের পশ্চিম পার্শ্বে এ্যাপ্রাচের মূল সড়কের বেশির ভাগ অংশের মাটি ধ্বসে পড়েছে। এতে করে এই সড়ক দিয়ে সরাসরি যানবাহন চলাচল বন্ধ রয়েছে। কালভার্টের দুই পাড় থেকে যানবাহন চলাচল করছে। এই কালভার্টের উপর দিয়ে মোটরসাইকেল চলাচল করলেও সিএনজি অটোরিক্সা কিংবা কোনো ধরনের বড় গাড়ী চলাচল করছে না। এই সড়ক দিয়ে প্রতিনিয়ত ঘোষগাঁও , ইছগাঁও, শিবগঞ্জ ও কুবাজপুর গ্রাম সহ ৩০/৩৫টি গ্রামের স্কুল -কলেজ ও মাদ্রাসাগামী শিক্ষার্থী সহ হাজার হাজার জনসাধারণ উপজেলা সদর ও আত্বীয় -স্বজন সহ দেশের বিভিন্ন প্রান্তে জীবন জীবিকার তাগিদে চলাচল করে থাকেন। এই কালভার্টের এ্যাপ্রোচ ধ্বসে পড়ায় যানবাহন এর যাত্রী সাধারণ নিজে মালামাল বহন করে পাড়াপাড় হচ্ছেন। বিধায় জনস্বার্থে দ্রুততার সহিত কালভার্টের এ্যাপ্রোচ সংস্কার করা একান্ত প্রয়োজন।
এব্যাপারে এই সড়ক দিয়ে চলাচলকারী সিএনজি চালক আমীর আলী, হোসেন মিয়া ও রাসেল সহ ছোটবড় একাধিক যানবাহন চালক তাদের অভিপ্রায় ব্যাক্ত করতে গিয়ে বলেন, কয়দিন পরপরই এই কালভার্টের এ্যাপ্রোচ ধ্বসে পড়ে। সরাসরি যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়েছে। এতে করে ভীষণ সমস্যার সম্মূখীন হতে হচ্ছে। আজো এ্যাপ্রোচের মাটি ধ্বসে পড়েছে। যাত্রী সাধারণকে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। এই কালভার্টটির এ্যাপ্রোচে টেকসই সংস্কার প্রয়োজন।
এ ব্যাপারে পথচারী সাহেল,মমিন ও নজরুল সহ আরো অনেকে একান্ত আলাপকালে বলল, এই কালভার্টটির এ্যাপ্রোচের মাটি ধ্বসে পড়ায় সরাসরি যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়েছে। তাই অতি কষ্টে মালামাল বহন করে এপারওপার হতে হচ্ছে। দ্রুততার সহিত এই ধ্বসে যাওয়া এ্যাপ্রোচে মাটি ভরাট করে যানবাহন চলাচলে উপযুক্ত করে তোলার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট জোরদাবী জানাচ্ছি।
এ ব্যাপারে জগন্নাথপুর উপজেলা প্রকৌশলী (এলজিইডি) সোহরাব হোসেন গণমাধ্যমকে বলেন, ধ্বসে যাওয়া এ্যাপ্রোচে দ্রুত সংস্কার করা হবে। এক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, এই কালভার্টের স্থলে একটি সেতু নির্মাণ এর কাজ প্রক্রিয়াধীন আছে।
নির্বাহী সম্পাদক ও প্রকাশক – তৌফিকুল আম্বিয়া টিপু
বার্তা সম্পাদক- হুমায়ূন কবীর ফরীদি
বাংলাদেশ কার্যালয়- কলকলিয়া বাজার, জগন্নাথপুর, সুনামগন্জ।
প্রধান কার্যালয়- ৮২৪ মেইন স্রীট, মেনচেষ্টার, কানেকটিকাট- ০৬০৪০, যুক্তরাষ্ট্র।
ফোনঃ ০১৭১৭৯৩১৬৫৮(বিডি) +১৮৬০৭৯৬৭৮৮৮(ইউএসএ)
ইমেইলঃ usbanglabarta@gmail.com
Design and Developed by Web Nest