প্রকাশিত: ২:৩৬ অপরাহ্ণ, মার্চ ৪, ২০২৪
সিলেট থেকে সংবাদদাতাঃ
সিলেটে অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে নগরীর একটি আবাসিক হোটেল থেকে ১২ নারী-পুরুষকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।
রোববার (৩ মার্চ) রাত সোয়া ৯টার দিকে নগরীর কদমতলীস্থ হোটেল সাগর অ্যান্ড রেস্ট হাউজে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। তাদের মধ্যে ছয়জন পুরুষ ও ছয় যুবতী নারী রয়েছেন।
গ্রেফতাররা হলেন রুজিনা বেগম, রুজিনা আক্তার নূপুর, লতা আক্তার, খালেদা আক্তার, বৃষ্টি বেগম, মরিয়ম বেগম, মো. সাচ্চু মিয়া শান্ত, গোলাম কিবরিয়া, দুলন মালাকার, সাঈদ হোসেন এলিল, মো. মাশরাফি ও মতিউর রহমান।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে সিলেট মেট্রোপলিটন পুলিশের এডিসি (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, উপপুলিশ কমিশনারের (ডিবি) সার্বিক দিক নির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকায় ১২ জনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতাদের বিরুদ্ধে এসএমপির দক্ষিণ সুরমা থানায় মামলা দায়ের হয়েছে।
সোমবার (৪ মার্চ) সকালে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।
নির্বাহী সম্পাদক ও প্রকাশক – তৌফিকুল আম্বিয়া টিপু
বার্তা সম্পাদক- হুমায়ূন কবীর ফরীদি
বাংলাদেশ কার্যালয়- কলকলিয়া বাজার, জগন্নাথপুর, সুনামগন্জ।
প্রধান কার্যালয়- ৮২৪ মেইন স্রীট, মেনচেষ্টার, কানেকটিকাট- ০৬০৪০, যুক্তরাষ্ট্র।
ফোনঃ ০১৭১৭৯৩১৬৫৮(বিডি) +১৮৬০৭৯৬৭৮৮৮(ইউএসএ)
ইমেইলঃ usbanglabarta@gmail.com
Design and Developed by Web Nest