প্রকাশিত: ৬:০৮ অপরাহ্ণ, মার্চ ৩, ২০২৪
স্টাফ রিপোর্টারঃ
জগন্নাথপুর পৌর এলাকায় রাস্তার ঢালাই কাজ পরিদর্শন করেছেন জগন্নাথপুর পৌর সভার জননন্দিত মেয়র আলহাজ্ব মোঃ আক্তারুজ্জামান।
কোভিড-১৯ রেসপন্স প্রজেক্ট এর অর্থায়নে সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরসভার বাস্তবায়নে অত্র পৌরসভাধীন ইসহাকপুর-দুর্গাপুর রাস্তার আর সি সি এর সিসি কাজ ৩ রা মার্চ রোজ রবিবার উদ্বোধন করেছেন এই পৌরসভার ১নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ শাহীন আহমদ। উক্ত কাজ পরিদর্শন করেছেন জগন্নাথপুর পৌরসভার জননন্দিত মেয়র আলহাজ্ব মোঃ আক্তারুজ্জামান।
এসময় উপস্থিত ছিলেন, জগন্নাথপুর পৌরসভার সহকারী প্রকৌশলী মোঃ হেলাল আবেদীন, কার্যসহকারী পুলক রায় ও ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স রাজিব এন্টারপ্রাইজ এর প্রোঃ রাজিব আহমেদ সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।
পরিদর্শনকালে ঠিকাদারী প্রতিষ্ঠান সংশ্লিষ্টদের প্রতি রাস্তার কাজ টেকসই করার লক্ষে দিক নির্দেশনা মূলক পরামর্শ প্রদান করেছেন মেয়র আলহাজ্ব মোঃ আক্তারুজ্জামান।
নির্বাহী সম্পাদক ও প্রকাশক – তৌফিকুল আম্বিয়া টিপু
বার্তা সম্পাদক- হুমায়ূন কবীর ফরীদি
বাংলাদেশ কার্যালয়- কলকলিয়া বাজার, জগন্নাথপুর, সুনামগন্জ।
প্রধান কার্যালয়- ৮২৪ মেইন স্রীট, মেনচেষ্টার, কানেকটিকাট- ০৬০৪০, যুক্তরাষ্ট্র।
ফোনঃ ০১৭১৭৯৩১৬৫৮(বিডি) +১৮৬০৭৯৬৭৮৮৮(ইউএসএ)
ইমেইলঃ usbanglabarta@gmail.com
Design and Developed by Web Nest