জগন্নাথপুরে গাছে গাছে আমের মুকুল, চারদিকে মৌ মৌ ঘ্রাণ 

প্রকাশিত: ৮:২৮ অপরাহ্ণ, মার্চ ২, ২০২৪

জগন্নাথপুরে গাছে গাছে আমের মুকুল, চারদিকে মৌ মৌ ঘ্রাণ 
জান্নাতুল ফেরদৌসী আরিফা , স্টাফ রিপোর্টারঃ
জগন্নাথপুরে গাছে গাছে সবুজ পাতার ফাঁকে ফাঁকে আমের মুকুল উকি দিচ্ছে। চারদিকে মৌ মৌ ঘ্রাণে মাতোয়ারা করে তুলেছে পরিবেশ। এযেন নবরূপে সেজেছে প্রকৃতি।
২ রা মার্চ সরেজমিনে ঘুরে দেখা গেছে, সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় ঋতুরাজ বসন্তে প্রকৃতিতে রঙের আগুন লেগেছে। শীতের খোলস ছেড়ে নবরূপে সেজেছে বৃক্ষরাজি। উপজেলা সদর সহ গ্রামাঞ্চলের বাসা-বাড়িতে রোপণকৃত ফুল গাছে নানা ফুল ফুটার পাশা-পাশি আম গাছের সবুজ পাতার ফাঁকে ফাঁকে আমের মুকুল উকি দিচ্ছে। আর এ মুকুলের মৌ মৌ ঘ্রাণে মাতোয়ারা হয়ে উঠেছে পরিবেশ।চিরাচরিত নিয়মে প্রকৃতির খেয়ালে স্বর্নালী রূপ ধারণ করেছে আবহমান গ্রাম বাংলা।বিগত বছরের তুলনায় এবার বেশী মুকুল আসতে শুরু করেছে গাছে গাছে। এসব মুকুল থেকে বেশী ফলন পাওয়ার আশায় নানামুখী পরিচর্যা গ্রহণ করছেন বাড়ীর কর্তা ব্যক্তিরা। আবহাওয়া অনুকুলে থাকলে বাম্পার ফলন এর সম্ভাবনা।

এ সংক্রান্ত আরও সংবাদ