প্রকাশিত: ১১:৪৭ অপরাহ্ণ, মার্চ ১, ২০২৪
হুমায়ূন কবীর ফরীদি##
জগন্নাথপুরে ভারতীয় ২৫ বস্তা পেঁয়াজ সহ চোরাকারবারি শংকর (৩৮) কে গ্রেপ্তার করার পাশা-পাশি একটি ট্রাক আটক করেছে থানা পুলিশ।
স্থানীয় ও থানা সুত্রে জানাযায়, গোপন সংবাদের ভিত্তিতে সুনামগঞ্জের জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলাম এর দিক নির্দেশনায় অত্র থানার এসআই সাইফুদ্দীন ভূইয়া ২৯ শে মার্চ সন্ধ্যায় জগন্নাথপুর উপজেলা সদর জগন্নাথপুর বাজারস্থ স্বপ্ন ভেরাইটিজ স্টোর এর গুদামে বিশেষ অভিযান পরিচালনা করে অবৈধ ভারতীয় ২৫ বস্তা পেঁয়াজ উদ্ধার সহ হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার পানিউমদা ইউনিয়নের খাগাউড়া গ্রামের মৃত ধীরেন্দ্র রায় এর ছেলে বর্তমানে জগন্নাথপুর গ্রামে বসবাসকারী চোরাকারবারি শংকর রায় (৩৮) কে গ্রেপ্তার করেছেন। এবং এই চোরাই পেঁয়াজ বহনকারী ট্রাক আটক করেন। এই বিষয়ে জগন্নাথপুর থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা রুজু হয়েছে। গ্রেপ্তারকৃত চোরাকারবারি শংকর রায় (৩৮) কে ১ লা মার্চ রোজ শুক্রবার সুনামগঞ্জ আদালত প্রেরণ করা হয়। আদালতের বিজ্ঞ বিচারক তাকে সুনামগঞ্জ জেল হাজতে প্রেরন করেছেন।
নির্বাহী সম্পাদক ও প্রকাশক – তৌফিকুল আম্বিয়া টিপু
বার্তা সম্পাদক- হুমায়ূন কবীর ফরীদি
বাংলাদেশ কার্যালয়- কলকলিয়া বাজার, জগন্নাথপুর, সুনামগন্জ।
প্রধান কার্যালয়- ৮২৪ মেইন স্রীট, মেনচেষ্টার, কানেকটিকাট- ০৬০৪০, যুক্তরাষ্ট্র।
ফোনঃ ০১৭১৭৯৩১৬৫৮(বিডি) +১৮৬০৭৯৬৭৮৮৮(ইউএসএ)
ইমেইলঃ usbanglabarta@gmail.com
Design and Developed by Web Nest