জগন্নাথপুরে ভারতীয় ৪০ বস্তা পেঁয়াজ সহ ১ জন গ্রেপ্তার

প্রকাশিত: ৬:১২ অপরাহ্ণ, মার্চ ১, ২০২৪

জগন্নাথপুরে ভারতীয় ৪০ বস্তা পেঁয়াজ সহ ১ জন গ্রেপ্তার

স্টাফ রিপোর্টারঃ

জগন্নাথপুরে ভারতীয় ৪০ বস্তা পেঁয়াজ সহ চোরাকারবারি শংকর (৩৮) কে গ্রেপ্তার করার পাশা-পাশি একটি ট্রাক আটক করেছে থানা পুলিশ।
স্থানীয় ও থানা সুত্রে জানাযায়, গোপন সংবাদের ভিত্তিতে সুনামগঞ্জের জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলাম এর দিক নির্দেশনায় অত্র থানার এসআই সাইফুদ্দীন ভূইয়া ২৯ শে মার্চ সন্ধ্যায় জগন্নাথপুর উপজেলা সদর জগন্নাথপুর বাজারস্থ স্বপ্ন ভেরাইটিজ স্টোর এর গুদামে বিশেষ অভিযান পরিচালনা করে অবৈধ ভারতীয় ৪০ বস্তা পেঁয়াজ উদ্ধার সহ জগন্নাথপুর গ্রামের মৃত ধীরেন্দ্র রায় এর ছেলে চোরাকারবারি শংকর রায় (৩৮) কে গ্রেপ্তার করেছেন। এবং এই চোরাই পেঁয়াজ বহনকারী ট্রাক আটক করেন। এই বিষয়ে জগন্নাথপুর থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা রুজু হয়েছে। গ্রেপ্তারকৃত চোরাকারবারি শংকর রায় (৩৮) কে ১ লা মার্চ রোজ শুক্রবার সুনামগঞ্জ আদালত প্রেরণ করা হয়। আদালতের বিজ্ঞ বিচারক তাকে সুনামগঞ্জ জেল হাজতে প্রেরন করেছেন।

এ সংক্রান্ত আরও সংবাদ