প্রকাশিত: ৭:১৭ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২০, ২০২৪
স্টাফ রিপোর্টারঃ
দোয়ারাবাজারে ৪৫ বোতল ভারতীয় মদ সহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
পুলিশ ও আদালত সুত্রে জানাযায়, গোপন সংবাদের ভিত্তিতে সুনামগঞ্জের দোয়ারাবাজার থানার এসআই মুহাম্মদ আসলাম হোসেন এর নেতৃত্বে একদল পুলিশ ১৯ শে ফেব্রুয়ারী দিবাগত রাত ১১ ঘটিকার সময় দোয়ারাবাজার উপজেলাধীন রসরাই গ্রামের রাস্তায় বিশেষ অভিযান পরিচালনা করে উপজেলার চকিরঘাট গ্রাম নিবাসী মৃত আসাদ আলীর ছেলে সিরাজুল ইসলাম (২০) কে আটক করে তার নিকট হতে ৪৫ বোতল ভারতীয় মদ উদ্ধার করার পাশা-পাশি এই মাদক বহনে ব্যবহৃত ১টি মোটরসাইকেল আটক করেন। এই ঘটনায় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে দোয়ারাবাজার থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিকে ২০ শে ফেব্রুয়ারী রোজ মঙ্গলবার সুনামগঞ্জ বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়। আদালত এর বিজ্ঞ বিচারক তাকে জেল হাজতে প্রেরন করেছেন।
নির্বাহী সম্পাদক ও প্রকাশক – তৌফিকুল আম্বিয়া টিপু
বার্তা সম্পাদক- হুমায়ূন কবীর ফরীদি
বাংলাদেশ কার্যালয়- কলকলিয়া বাজার, জগন্নাথপুর, সুনামগন্জ।
প্রধান কার্যালয়- ৮২৪ মেইন স্রীট, মেনচেষ্টার, কানেকটিকাট- ০৬০৪০, যুক্তরাষ্ট্র।
ফোনঃ ০১৭১৭৯৩১৬৫৮(বিডি) +১৮৬০৭৯৬৭৮৮৮(ইউএসএ)
ইমেইলঃ usbanglabarta@gmail.com
Design and Developed by Web Nest