প্রকাশিত: ১২:২৫ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ১৮, ২০২৪
হুমায়ূন কবীর ফরীদি##
জগন্নাথপুরে চোর চক্রের সক্রিয় সদস্য মারুফ (২৩) ও পলাতক আসামী সাজ্জাদ (২৩) কে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
স্থানীয় ও থানা সুত্রে জানাযায়, গোপন সংবাদের ভিত্তিতে সুনামগঞ্জের জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলাম এর দিক নির্দেশনায় অত্র থানার এসআই মোঃ মিজানুর রহমান এর নেতৃত্বে একদল পুলিশ ১৭ ই ফেব্রুয়ারী রোজ শনিবার বিকাল সাড়ে চার ঘটিকার সময় বিশেষ অভিযান পরিচালনা করে জগন্নাথপুর উপজেলার হিজলা গ্রাম নিবাসী ধন মিয়ার ছেলে আদালত কর্তৃক গ্রেপ্তারি পরোয়ানা ভূক্ত পলাতক আসামী সাজ্জাদ মিয়া(২৩)কে গ্রেপ্তার করেছেন। এবং একই দিন দিবাগত রাতে বিশেষ অভিযান পরিচালনা করে জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়ন এর অন্তর্ভুক্ত শ্রীধরপাশা গ্রাম নিবাসী মোঃ আলমাছ মিয়ার ছেলে আন্তঃজেলা চোর চক্রের সক্রিয় সদস্য মারুফ মিয়া(২৩)কে তার নিজ বাড়ী থেকে গ্রেপ্তার করেছেন। গ্রেপ্তারকৃত আসামীদ্বয়কে ১৮ ই ফেব্রুয়ারী রোজ রবিবার সুনামগঞ্জ আদালতে প্রেরণ করা হবে।
জগন্নাথপুর থানার এসআই মিজানুর রহমান গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃত মারুফ মিয়া একজন দাগী চোর। তার বিরুদ্ধে ইলেকট্রনিকস দ্রব্যাদী চুরির অভিযোগ রয়েছে। এবং সাজ্জাদ মিয়া আদালত কর্তৃক গ্রেপ্তারি পরোয়ানা ভূক্ত পলাতক আসামী। আগামীকাল তাদেরকে সুনামগঞ্জ আদালতে প্রেরণ করা হবে।
নির্বাহী সম্পাদক ও প্রকাশক – তৌফিকুল আম্বিয়া টিপু
বার্তা সম্পাদক- হুমায়ূন কবীর ফরীদি
বাংলাদেশ কার্যালয়- কলকলিয়া বাজার, জগন্নাথপুর, সুনামগন্জ।
প্রধান কার্যালয়- ৮২৪ মেইন স্রীট, মেনচেষ্টার, কানেকটিকাট- ০৬০৪০, যুক্তরাষ্ট্র।
ফোনঃ ০১৭১৭৯৩১৬৫৮(বিডি) +১৮৬০৭৯৬৭৮৮৮(ইউএসএ)
ইমেইলঃ usbanglabarta@gmail.com
Design and Developed by Web Nest