প্রকাশিত: ৯:২১ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১০, ২০২৪
হুমায়ূন কবীর ফরীদি ##
জগন্নাথপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে শিক্ষা কর্মকর্তা ও সহকারী শিক্ষা কর্মকর্তার পদ দুটি দীর্ঘদিন ধরে শূন্য রয়েছে। যার ফলশ্রুতিতে এই শিক্ষার স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে।এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার জন্য সংশ্লিষ্ট বিভাগের উর্ধতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছেন সচেতন মহল।
জানাযায়, সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় মাধ্যমিক -উচ্চ মাধ্যমিক মিলিয়ে মোট শিক্ষা প্রতিষ্ঠান এর সংখ্যা ৬৭ টি। তমধ্যে কলেজ রয়েছে ৭ টি এবং মাধ্যমিক পর্যায়ে স্কুল ও মাদ্রাসা মিলেয়ে ৬০ টি প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠান গুলোতে ৫ শতাধিক শিক্ষক ও ২৫ হাজারের অধিক শিক্ষার্থী রয়েছেন। বিগত বছরের সেপ্টেম্বর মাস থেকে এই উপজেলায় মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার পদ ও দীর্ঘদিন ধরে সহকারী শিক্ষা কর্মকর্তার পদ শূন্য থাকায় এই প্রতিষ্ঠান গুলোর শিক্ষক এবং শিক্ষার্থীরা বিড়ম্বনার মধ্য দিয়ে শিক্ষা কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। এই উপজেলায় অফিস সহকারী ও একাডেমিক সুপারভাইজার দিয়ে চলছে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার দপ্তর। যার ফলশ্রুতিতে শিক্ষা ব্যবস্থা ব্যাহত হওয়ার পাশাপাশি শিক্ষার মান কমছে। বিভিন্ন সময়ে প্রয়োজনের তাগিদে শিক্ষক -শিক্ষার্থী এমনকি শিক্ষার্থীর অভিভাবকদের যোগাযোগ করতে হচ্ছে জেলা শহর শিক্ষা অফিসে। বিধায় এই সমস্যা উত্তরণে অর্থাৎ শিক্ষা কর্মকর্তা ও সহকারী শিক্ষা কর্মকর্তার শূন্য পদ পূরণের মাধ্যমে শিক্ষার মান উন্নয়নে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য সংশ্লিষ্ট বিভাগের উর্ধতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছেন জগন্নাথপুর এর সচেতন মহল।
এব্যাপারে জগদীশপুর উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক ও জগন্নাথপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি সাব্বির আহমদ চৌধুরী বলেন, বিগত সেপ্টেম্বর মাসে শিক্ষা কর্মকর্তা এমকেএম মোখলেছুর রহমান অবসরে চলে যাওয়ায় আমাদের উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার পদ শূন্য থাকায় কিছুটা সমস্যায় পড়তে হচ্ছে। অতিব গুরুত্বপূর্ন বিষয়াদি সমাধানে জেলা শিক্ষা কর্মকর্তা মহোদয় এর শরণাপন্ন হতে হচ্ছে। এক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, বর্তমানে শিক্ষা অফিস এর অফিস সহকারী ও একাডেমিক সুপারভাইজার এই অফিস এর কার্যক্রম চালিয়ে যেতে হিমশিম খাচ্ছেন। অনেক রকম সিদ্ধান্ত আমাদের পক্ষে নেওয়া সম্ভব হয়না।তাই নতুন শিক্ষা অফিসার পাওয়া একান্ত জরুরী।
জগন্নাথপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস এর অফিস সহকারী আনোয়ার হোসেন বলেন, দীর্ঘদিন ধরেই এই উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসে আমি ও একাডেমিক সুপারভাইজার অরূপ কুমার রায়, অফিস সহায়ক ও গার্ড ব্যাতীত অন্য কোনো কর্মকর্তা নেই। যার ফলে কাজকর্ম নিয়ে হিমশিম খেতে হচ্ছে।
সুনামগঞ্জ জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর আলম বলেন, জগন্নাথপুর উপজেলা সহ অন্য উপজেলা গুলোর শূন্য পদ গুলোর চাহিদাপত্র সংবলিত চিঠি ইতিমধ্যে ডিজি অফিসে পাঠানো হয়েছে। আশা করছি দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।
নির্বাহী সম্পাদক ও প্রকাশক – তৌফিকুল আম্বিয়া টিপু
বার্তা সম্পাদক- হুমায়ূন কবীর ফরীদি
বাংলাদেশ কার্যালয়- কলকলিয়া বাজার, জগন্নাথপুর, সুনামগন্জ।
প্রধান কার্যালয়- ৮২৪ মেইন স্রীট, মেনচেষ্টার, কানেকটিকাট- ০৬০৪০, যুক্তরাষ্ট্র।
ফোনঃ ০১৭১৭৯৩১৬৫৮(বিডি) +১৮৬০৭৯৬৭৮৮৮(ইউএসএ)
ইমেইলঃ usbanglabarta@gmail.com
Design and Developed by Web Nest