আটপাড়া উচ্চ বিদ্যালয় এর এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী অনুষ্ঠান  ও মিলাদ মাহফিল 

প্রকাশিত: ৭:২৯ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৮, ২০২৪

আটপাড়া উচ্চ বিদ্যালয় এর এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী অনুষ্ঠান  ও মিলাদ মাহফিল 
জান্নাতুল ফেরদৌসী আরিফা, স্টাফ রিপোর্টারঃ
আটপাড়া উচ্চ বিদ্যালয় এর এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী অনুষ্ঠান  ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ আটপাড়া উচ্চ বিদ্যালয় এর ২০২৪ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে ৮ ই ফেব্রুয়ারী রোজ বৃহস্পতিবার সকালে  অত্র শিক্ষা প্রতিষ্ঠান প্রাঙ্গণে এই শিক্ষা প্রতিষ্ঠান এর প্রধান শিক্ষক এইচ এম আজমল এর সভাপতিত্বে ও সিনিয়র শিক্ষক মাওলানা মোঃ কবির উদ্দিন এর পরিচালনায় বিদায়ী অনুষ্ঠান ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শাহজালাল মহাবিদ্যালয় এর ভূমিদাতা,  পৃষ্ঠপোষক ও আটপাড়া উচ্চ বিদ্যালয়ের আজীবন দাতা সদস্য হাজী শামছুল হক।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কলকলিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ আব্দুল হাসিম, বারহাল ডিগ্রি কলেজ এর প্রভাষক,  আটপাড়া উচ্চ  বিদ্যালয়ের দাতা সদস্য ও আটপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি  মাওলানা মোঃ তরিকুল ইসলাম, আটপাড়া উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সদস্য মোঃ ফয়জুল হক, নজরুল ইসলাম।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, আটপাড়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক কাওছার আহমদ, শাহীনুর রহমান, তাহিদুর রহমান ও এসএসসি পরীক্ষার্থী শিক্ষার্থী বৃন্দ সহ অন্যান্য শিক্ষার্থী বৃন্দ ।
এসময় উপস্থিত ছিলেন, শিক্ষার্থী অভিভাবক সাংবাদিক হুমায়ূন কবীর ফরীদি, শায়েস্তা মিয়া, নজরুল ইসলাম, কাজল বনিক, আটপাড়া উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আব্দুল কাইয়ূম, সহকারী শিক্ষক কাওছার আলম, নাজমুন্নাহার, লালু মিয়া, ইমান উদ্দীন, ফেরদৌস আলম,রনজয় দাস মিতু,বদরুদ্দোজা আলম, পীযুষ দেবনাথ, মর্জিনা আক্তার পিংকি ও বিভিন্ন শ্রেনী পেশার লোকজন সহ শিক্ষাঙ্গনের শিক্ষার্থী বৃন্দ।
আলোচনা সভা শেষে মিলাদ মাহফিল ও দোয়া পরিচালনা করেন কলকলিয়া বাজার জামে মসজিদ এর ইমাম হাফিজ  মাওলানা মোঃ আছাদ উদ্দিন।
পরিশেষে এই শিক্ষাঙ্গন এর শিক্ষার্থীদের পক্ষ থেকে পরীক্ষার্থীদের  হাতে শিক্ষা সামগ্রী তুলে দিয়েছেন  অনুষ্ঠান এর অতিথি বৃন্দ। এবং শিক্ষাঙ্গনের পক্ষ থেকে প্রধান অতিথি হাজী শামছুল হক ও বিশেষ অতিথি আব্দুল হাসিমকে সম্মাননা বই উপহার দেওয়া হয়েছে।

এ সংক্রান্ত আরও সংবাদ