প্রকাশিত: ১০:১০ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৬, ২০২৪
হুমায়ূন কবীর ফরীদি ##
হাজী রঙ্গুম আলী আটপাড়া টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ এর এসএসসি (ভোকঃ) পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ হাজী রঙ্গুম আলী আটপাড়া টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ এর ২০২৪ সালের এসএসসি (ভোকঃ) পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে ৬ ই ফেব্রুয়ারী রোজ বুধবার অত্র শিক্ষা প্রতিষ্ঠান এর হলরুমে এই শিক্ষা প্রতিষ্ঠান এর ভারপ্রাপ্ত অধ্যক্ষ শাজাহান মাহমুদ এর সভাপতিত্বে ও শিক্ষক মাওলানা মোঃ সাইদুর রহমান নোমান এর পরিচালনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও হাজী রঙ্গুম আলী আটপাড়া টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ এর সভাপতি মোঃ রিয়াদ বিন ইব্রাহীম ভূঁইয়া সা-আধ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষানুরাগী ১ নং কলকলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও পাড়ারগাঁও আইডিয়াল হাইস্কু এন্ড কলেজ এর সভাপতি আলহাজ্ব মোঃ রফিক মিয়া, কলকলিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ আব্দুল হাসিম, সাবেক মেম্বার মোঃ তারা মিয়া কলকলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক মোঃ আলাল হোসেন রানা, কলকলিয়া বাজার বনিক সমিতির সভাপতি মোঃ হারুন মিয়া, বিশিষ্ট শিক্ষানুরাগী মোঃ আব্দুস ছালাম, কলকলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রাদেশ দেবনাথ।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, হাজী রঙ্গুম আলী আটপাড়া টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ এর সাবেক শিক্ষার্থী ফৌজিয়া আক্তার জুঁই, সামিয়া তাবাচ্ছুম, পরীক্ষার্থী শিক্ষার্থী মারজান, রিয়াজ,তনিমা,পারভীন, মুসলিমা, শিক্ষার্থী লিপি, ছাব্বির, কাওছার, লামিয়া,সাইদা, শিরিন, তামান্না, ইতি, জেনি ও মাসুদা প্রমূখ।
এসময় উপস্থিত ছিলেন, বিশিষ্ট মুরব্বী মোঃ আব্দুল হান্নান,শিক্ষানুরাগী আরজিন হোসেন কেয়া, যুবলীগ নেতা কামাল হোসেন লিলু, অভিভাবক সদস্য রাফিয়া বেগম,সম্মানীত অভিভাবক রেছনা বেগম, প্রবাসী হুমায়ুন রশীদ, নাইমুর রহমান, হাজী রঙ্গুম আলী আটপাড়া টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ এর শিক্ষক মাহমুদুল হাসান, ছালাতুল ইসলাম, দিপু বৈদ্য,পপি বেগম, ফারজানা বেগম ও শিক্ষা প্রতিষ্ঠান এর শিক্ষার্থী বৃন্দ সহ বিভিন্ন শ্রেনী পেশার লোকজন।
এই শিক্ষা প্রতিষ্ঠান এর শিক্ষার্থী কাওছার আহমদ এর কোরান তেলাওয়াত এর মধ্য দিয়ে অনুষ্ঠিত উক্ত আলোচনা সভা শেষে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
নির্বাহী সম্পাদক ও প্রকাশক – তৌফিকুল আম্বিয়া টিপু
বার্তা সম্পাদক- হুমায়ূন কবীর ফরীদি
বাংলাদেশ কার্যালয়- কলকলিয়া বাজার, জগন্নাথপুর, সুনামগন্জ।
প্রধান কার্যালয়- ৮২৪ মেইন স্রীট, মেনচেষ্টার, কানেকটিকাট- ০৬০৪০, যুক্তরাষ্ট্র।
ফোনঃ ০১৭১৭৯৩১৬৫৮(বিডি) +১৮৬০৭৯৬৭৮৮৮(ইউএসএ)
ইমেইলঃ usbanglabarta@gmail.com
Design and Developed by Web Nest