মূল্যায়ন পদ্ধতি ও কারিকুলাম সংক্রান্ত কমিটি গঠন

প্রকাশিত: ৬:৪২ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৪, ২০২৪

মূল্যায়ন পদ্ধতি ও কারিকুলাম সংক্রান্ত কমিটি গঠন

সংগৃহীত ছবি

ইউএস বাংলা বার্তা ডেস্কঃ
মূল্যায়ন পদ্ধতি ও নতুন কারিকুলাম সংক্রান্ত একটি সমন্বয় কমিটি গঠন করার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।আজ রোববার শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরীর সভাপতিত্বে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে কারিকুলাম এবং পাঠ্যপুস্তক বিতরণ ও মানোন্নয়ন সংক্রান্ত পর্যালোচনা সভায় এ কমিটি গঠন করার সিদ্ধান্ত হয়।
সভার সিদ্ধান্ত অনুযায়ী, এনসিটিবির প্রতিনিধি, মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন অধিদপ্তরের প্রতিনিধি, বোর্ডসমূহের প্রতিনিধিরা এই কমিটির সদস্য হবেন।শিক্ষা মন্ত্রণালয়ের একজন অতিরিক্ত সচিবকে প্রধান করে মূল্যায়ন পদ্ধতি ও কারিকুলাম সংক্রান্ত একটি সমন্বয় কমিটি গঠন করার সিদ্ধান্ত হয়েছে।
সভায় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব সোলেমান খান, কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিব ড. ফরিদ উদ্দিন আহমদ, শিক্ষা মন্ত্রণালয়ের দুই বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) কর্মকর্তারা, ঢাকা বোর্ডের কর্মকর্তারা এবং শিক্ষা মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন দপ্তর সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সূত্র : বাংলানিউজ২৪.কম

এ সংক্রান্ত আরও সংবাদ