প্রকাশিত: ৮:১৫ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২, ২০২৪
স্টাফ রিপোর্টারঃ
জগন্নাথপুরে ছাত্রদল নেতা স্পেন প্রবাসী মোঃ আলী আসকরকে ফুলের মালা দিয়ে বরন করেছেন বিএনপি নেতৃবৃন্দ।
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার পাড়ারগাঁও গ্রাম নিবাসী কলকলিয়া ইউনিয়ন শাখা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এর সাবেক সভাপতি স্পেন প্রবাসী মোঃ আলী আসকর মা, মাটি, দলীয় নেতাকর্মী ও আত্বীয়- স্বজন এর টানে সংক্ষিপ্ত সফরে মাতৃভূমি বাংলাদেশে এসেছেন। তাঁর এই স্বদেশ আগমনকে স্বাগত জানিয়ে ২ রা ফেব্রুয়ারী রোজ শুক্রবার বাদ জুম্মা তাঁর নিজ বাড়ীতে জগন্নাথপুর উপজেলা ও কলকলিয়া ইউনিয়ন বিএনপি পরিবার এর নেতৃবৃন্দ তাঁকে ফুলের মালা পড়িয়ে বরন করেছেন। এবং একে অন্যের সাথে কোশল বিনিময় করেছেন।
এসময় উপস্থিত ছিলেন, জগন্নাথপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুস সোবহান, কলকলিয়া ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক এম সাদিকুর রহমান নান্নু, বিএনপি নেতা জাহেদুজ্জামান শুয়েব, আব্দুল বাছিত টিপু, জগন্নাথপুর উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মোঃ জহিরুল ইসলাম লেবু, সদস্য রোকন মিয়া, কলকলিয়া ইউনিয়ন যুবদলের সভাপতি মোঃ শেলিম আহমদ , সহ-সভাপতি কামরুজ্জামান লিটন, সহ ক্রীড়া সম্পাদক লাবিব আহমেদ, জাহাঙ্গীর হোসেন, আমীর হোসেন , আবুল লেইছ, কলকলিয়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মোঃ ফিরোজুল হক, সাধারন সম্পাদক রেজাউল হক, যুগ্ম সাধারন সম্পাদক ফাহিম আহমদ, সাংগঠনিক সম্পাদক মাবিয়া হাসান ও সদস্য রহিম উদ্দিন প্রমূখ।
নির্বাহী সম্পাদক ও প্রকাশক – তৌফিকুল আম্বিয়া টিপু
বার্তা সম্পাদক- হুমায়ূন কবীর ফরীদি
বাংলাদেশ কার্যালয়- কলকলিয়া বাজার, জগন্নাথপুর, সুনামগন্জ।
প্রধান কার্যালয়- ৮২৪ মেইন স্রীট, মেনচেষ্টার, কানেকটিকাট- ০৬০৪০, যুক্তরাষ্ট্র।
ফোনঃ ০১৭১৭৯৩১৬৫৮(বিডি) +১৮৬০৭৯৬৭৮৮৮(ইউএসএ)
ইমেইলঃ usbanglabarta@gmail.com
Design and Developed by Web Nest