পাড়ারগাঁও আইডিয়াল হাইস্কুল এন্ড কলেজ এর বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা সম্পন্ন

প্রকাশিত: ৭:২০ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ১, ২০২৪

পাড়ারগাঁও আইডিয়াল হাইস্কুল এন্ড কলেজ এর বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা সম্পন্ন

 

হুমায়ূন কবীর ফরীদি ##

জগন্নাথপুরে পাড়ারগাঁও আইডিয়াল হাইস্কুল এন্ড কলেজ এর বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে। এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
প্রতি বছরের মতো সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার পাড়ারগাঁও আইডিয়াল হাইস্কুল এন্ড কলেজ এর আয়োজনে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ৩১ শে জানুয়ারী রোজ বুধবার সম্পন্ন হয়েছে। এবং পাড়ারগাঁও আইডিয়াল হাইস্কুল এন্ড কলেজ এর অধ্যক্ষ মোহাম্মদ সাইফুল ইসলাম এর সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ১ নং কলকলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও পাড়ারগাঁও আইডিয়াল হাইস্কুল এন্ড কলেজ এর গভর্নিং বডির সভাপতি আলহাজ্ব মোঃ রফিক মিয়া।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বিশিষ্ট শিক্ষানুরাগী সাবেক মেম্বার মোঃ সিরাজুল ইসলাম, বিশিষ্ট শিক্ষানুরাগী সাবেক মেম্বার মোঃ কামরুজ্জামান,বিশিষ্ট শিক্ষানুরাগী যুক্তরাজ্য প্রবাসী মোঃ আব্দুল কদ্দুস, বিশিষ্ট শিক্ষানুরাগী যুক্তরাজ্য প্রবাসী মোঃ বশির মিয়া, বিশিষ্ট শিক্ষানুরাগী যুক্তরাষ্ট্র প্রবাসী মোঃ তৌফিকুল আম্বিয়া টিপু, বিশিষ্ট শিক্ষানুরাগী ও ব্যবসায়ী মোঃ আব্দুস ছালাম, বিশিষ্ট শিক্ষানুরাগী মোঃ আলাল হোসেন রানা,বিশিষ্ট শিক্ষানুরাগী যুক্তরাষ্ট্র প্রবাসী মোঃ তারেক আম্বিয়া অপু পাড়ারগাঁও আইডিয়াল হাইস্কুল এন্ড কলেজ এর শিক্ষক মোঃ আব্দুস সালাম প্রমূখ।
এসময় বিভিন্ন শ্রেনী পেশার লোকজন সহ এই শিক্ষাঙ্গনের শিক্ষক ও শিক্ষার্থী বৃন্দ উপস্থিত ছিলেন।
এই ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীর হাতে পুরস্কার তুলে দিয়েছেন অনুষ্ঠান এর অতিথি বৃন্দ। এছাড়াও এই শিক্ষাঙ্গন এর পক্ষ থেকে অতিথি বৃন্দকে সম্মাননা পুরস্কার প্রদান করা হয়েছে।

এ সংক্রান্ত আরও সংবাদ