প্রকাশিত: ৯:১৬ অপরাহ্ণ, জানুয়ারি ২৭, ২০২৪
হুমায়ূন কবীর ফরীদি##
বিগত প্রায় দুই সপ্তাহ পর জগন্নাথপুরে মিলেছে সূর্যালোক এর দেখা। কিছুটা হলেও জনমনে ছিল দিনব্যাপী প্রশান্তি।
বিগত প্রায় দুই সপ্তাহ ধরে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা ছিল ঘন কুয়াশার চাদরে ঢাকা। সঙ্গে হীমেল হাওয়ার প্রভাব। অবশেষে ঘন কুয়াশার চাদর ছেড়ে ২৭শে জানুয়ারী সকাল থেকে সন্ধ্যালগ্ন পর্যন্ত এই উপজেলায় মিলেছে সূর্যের দেখা। ঝলমলে হয়ে ওঠে আকাশ। উঁকি দেওয়া রোদ যেন এসে বসে মাথার উপর। অসীম আকাশের খোলা জায়গায় অনেকেই পোহাইয়াছেন সোনালী রৌদ্র তাপ। জনমনে ছিল প্রাণবন্ত প্রশান্তি।
শিরোনামহীন ব্যান্ডের ” হাসিমুখ ” শিরোনাম এর গানের কথায় জগন্নাথপুর এর আবহাওয়াকে বর্ননা করা যায় এমনকি গেয়ে ওঠা যায়, রোদ উঠে গেছে তোমাদের নগরীতে / আলো এসে থেমে গেছে তোমাদের জানালায়/ আনন্দ হাসিমূখ, চেনা চেনা সবখানে। ”
রোদ ঝলমলে দিনে জগন্নাথপুরে আবহাওয়ার সর্বনিম্ন তাপমাত্রা ছিলো ২৩ ডিগ্রি সেলসিয়াস।
নির্বাহী সম্পাদক ও প্রকাশক – তৌফিকুল আম্বিয়া টিপু
বার্তা সম্পাদক- হুমায়ূন কবীর ফরীদি
বাংলাদেশ কার্যালয়- কলকলিয়া বাজার, জগন্নাথপুর, সুনামগন্জ।
প্রধান কার্যালয়- ৮২৪ মেইন স্রীট, মেনচেষ্টার, কানেকটিকাট- ০৬০৪০, যুক্তরাষ্ট্র।
ফোনঃ ০১৭১৭৯৩১৬৫৮(বিডি) +১৮৬০৭৯৬৭৮৮৮(ইউএসএ)
ইমেইলঃ usbanglabarta@gmail.com
Design and Developed by Web Nest