প্রকাশিত: ৫:৫৯ অপরাহ্ণ, জানুয়ারি ২৫, ২০২৪
হুমায়ূন কবীর ফরিদি ##
আবারো সিলেট বিভাগীয় পর্যায়ে পুলিশের শ্রেষ্ট এএসআই নির্বাচিত হয়েছেন চুনারঘাট থানার এএসআই মোঃ মনির হোসেন তালুকদার।
গতকাল ২৪ শে জানুয়ারী রোজ বুধবার সিলেট রেঞ্জ ডিআইজি কার্যালয়ের কনফারেন্স হলরুমে সিলেট রেঞ্জের ডিআইজি শাহ্ মিজান সাফিউর রহমান বিপিএম ও পিপিএম এর সভাপতিত্বে ত্রৈমাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় ২০২৩ ইং সনের অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ নিয়ন্ত্রণে অবদান রাখায় দ্বিতীয়বার সিলেট রেঞ্জের শ্রেষ্ঠ এএসআই নির্বাচিত হয়েছেন হবিগঞ্জের চুনারুঘাট থানার এএসআই মোঃ মনির হোসেন তালুকদার। পরে তাঁর কাজের স্বীকৃতি স্বরূপ সিলেট রেঞ্জের ডিআইজি শাহ্ মিজান সাফিউর রহমান বিপিএম ও পিপিএম সম্মানপত্র ও নগদ অর্থ এএসআই মোঃ মনির হোসেন তালুকদার এর হাতে তুলে দিয়েছেন।
এ ব্যাপারে এএসআই মোঃ মনির হোসেন তালুকদার বলেন, হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানায় যোগাদানের ১১ মাসের মধ্যে ৪ বার হবিগঞ্জ জেলার শ্রেষ্ঠ এএসআই এবং ১ বার সিলেট রেঞ্জের শ্রেষ্ঠ এএসআই হিসেবে মনোনীত হই। আবারো অক্টোবর হতে ডিসেম্বর /২০২৩ খ্রিস্টাব্দ পর্যন্ত আইন শৃঙ্খলা রক্ষা ও অপরাধ নিয়ন্ত্রণে অবদান রাখায় সিলেট বিভাগের শ্রেষ্ঠ এএসআই হিসেবে মনোনীত হয়ে মাননীয় রেঞ্জ ডি আই জি মহোদয়ের নিকট থেকে পুরুষ্কৃত হওয়ায় হবিগঞ্জ জেলা পুলিশের অভিভাবক জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব আক্তার হোসেন, বিপিএম-সেবা মহোদয় , সহকারী পুলিশ সুপার মাধবপুর সার্কেল জনাব নির্মলেন্দু চক্রবর্তী মহোদয় ,অফিসার ইনচার্জ চুনারুঘাট থানা জনাব হিল্লোল রায় মহোদয় ,পুলিশ পরিদর্শক তদন্ত জনাব প্রজিত কুমার দাস মহোদয় এবং আমার চুনারুঘাট থানার সকল অফিসার ও ফোর্সকে আমার অন্তরের অন্তস্থল থেকে অনেক অনেক ধন্যবাদ।কেননা তাদের অপরিসীম সহোযগিতা ও আন্তরিকতা না থাকলে আমর এই অর্জন সম্ভব ছিলনা।
সর্বোপরি এই প্রাপ্তির পেছনে যার অসাধারন ত্যাগ আমার প্রিয় সহধর্মিণী এবং আমার মা-বাবার জন্য রইলো অনেক অনেক ভালোবাসা।
নির্বাহী সম্পাদক ও প্রকাশক – তৌফিকুল আম্বিয়া টিপু
বার্তা সম্পাদক- হুমায়ূন কবীর ফরীদি
বাংলাদেশ কার্যালয়- কলকলিয়া বাজার, জগন্নাথপুর, সুনামগন্জ।
প্রধান কার্যালয়- ৮২৪ মেইন স্রীট, মেনচেষ্টার, কানেকটিকাট- ০৬০৪০, যুক্তরাষ্ট্র।
ফোনঃ ০১৭১৭৯৩১৬৫৮(বিডি) +১৮৬০৭৯৬৭৮৮৮(ইউএসএ)
ইমেইলঃ usbanglabarta@gmail.com
Design and Developed by Web Nest