প্রকাশিত: ৬:০৭ অপরাহ্ণ, জানুয়ারি ২২, ২০২৪
জগন্নাথপুরে ১ কেজি ৮ শত গ্রাম গাঁজা সহ সাজু(৪৪) নামক এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
পুলিশ ও আদালত সুত্রে জানাযায়, গোপন সংবাদের ভিত্তিতে সুনামগঞ্জের জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলাম এর দিক নির্দেশনায় অত্র থানার এসআই মুহাম্মদ শামছুল আরেফিন এর নেতৃত্বে একদল পুলিশ ২১ শে জানুয়ারী রোজ রবিবার দিবাগত রাত ১১ ঘটিকার সময় জগন্নাথপুর উপজেলার পাটলী ইউনিয়ন এর অন্তর্ভুক্ত নন্দীরগাঁও গ্রামে বিশেষ অভিযান পরিচালনা করে জগন্নাথপুর পৌর শহরের হবিবপুর (আশিঘর) গ্রাম নিবাসী আবারক উল্লাহ’র ছেলে বর্তমানে নন্দীরগাঁও গ্রামে ভাড়া বাসায় বসবাসকারী মাদক ব্যবসায়ী সাজু মিয়া(৪৪)কে নিজ বাসা থেকে গ্রেপ্তার করেন। এসময় গ্রেপ্তারকৃত আসামীর বাসা তল্লাশী করে ১ কেজি ৮শত গ্রাম গাঁজা উদ্ধার করেন। এবিষয়ে গ্রেপ্তারকৃত আসামী সাজু মিয়া (৪৪) এর বিরুদ্ধে জগন্নাথপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়েছে। গ্রেপ্তারকৃত এই আসামীকে ২২ শে জানুয়ারী রোজ সোমবার সুনামগঞ্জ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়। আদালতের বিচারক তাকে সুনামগঞ্জ জেল হাজতে প্রেরন করেছেন।
নির্বাহী সম্পাদক ও প্রকাশক – তৌফিকুল আম্বিয়া টিপু
বার্তা সম্পাদক- হুমায়ূন কবীর ফরীদি
বাংলাদেশ কার্যালয়- কলকলিয়া বাজার, জগন্নাথপুর, সুনামগন্জ।
প্রধান কার্যালয়- ৮২৪ মেইন স্রীট, মেনচেষ্টার, কানেকটিকাট- ০৬০৪০, যুক্তরাষ্ট্র।
ফোনঃ ০১৭১৭৯৩১৬৫৮(বিডি) +১৮৬০৭৯৬৭৮৮৮(ইউএসএ)
ইমেইলঃ usbanglabarta@gmail.com
Design and Developed by Web Nest