জগন্নাথপুরে বড়শিতে ধরা পড়েছে সাড়ে ১৮ কেজি ওজনের বোয়াল মাছ

প্রকাশিত: ৬:২৪ অপরাহ্ণ, জানুয়ারি ১৯, ২০২৪

জগন্নাথপুরে বড়শিতে ধরা পড়েছে সাড়ে ১৮ কেজি ওজনের বোয়াল মাছ

স্টাফ রিপোর্টারঃ

জগন্নাথপুরে কুশিয়ারা নদীতে সৌখিন মাছ শিকারীর বড়শিতে ধরা পড়েছে সাড়ে ১৮ কেজি ওজনের বোয়াল মাছ।
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কুশিয়ারা নদীতে রানীগঞ্জ ফেরিঘাট এলাকায় ১৮ ই জানুয়ারী রোজ বৃহস্পতিবার দুপুরে ১৮ কেজি ওজনের বোয়াল মাছ সৌখিন মাছ শিকারী উপজেলার রানীগঞ্জের বাসিন্দা দিনমজুর বাচ্ছু মিয়া বড়শি দিয়ে শিকার করেন। মাছটি গতকালই জগন্নাথপুর পৌর সদরস্থ শাপলা মৎস্য আড়তে ২৬ হাজার ৫ শত টাকায় বিক্রি হয়েছে।
এ ব্যাপারে সৌখিন মৎস্য শিকারী বাচ্ছু মিয়া বলেন, সখের বসে বিগত ছয়মাস ধরে কুশিয়ারা নদীতে বড়শি দিয়ে মাছ ধরার চেষ্টা করছি। কিন্তু একটি মাছও ধরতে পারিনি। অনেক ধৈর্য্যের পর একটি মাছ পেয়েছিলাম। এত বড় বিশাল মাছ একা খাওয়া সম্ভব নয়। তাই বিক্রি করে পেলেছি। এতে সংসারের খরচও কিছু দিন চলবে।
জগন্নাথপুর শাপলা মৎস্য আড়তের মালিক মোতাহির আলী বলেন, সাড়ে ১৮ কেজি ওজনের এই বোয়াল মাছ ২৬ হাজার ৫ শত টাকায় এক ব্যবসায়ীর কাছে বিক্রি হয়েছে।

এ সংক্রান্ত আরও সংবাদ