“ফেয়ার ফেইস জগন্নাথপুর ” কর্তৃক শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ 

প্রকাশিত: ১২:৩৩ পূর্বাহ্ণ, জানুয়ারি ১৬, ২০২৪

“ফেয়ার ফেইস জগন্নাথপুর ” কর্তৃক শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ 
স্টাফ রিপোর্টারঃ
সামাজিক সংগঠন ” ফেয়ার ফেইস জগন্নাথপুর ” কর্তৃক হত-দরিদ্র ছিন্নমূল শীতার্ত ২ শত ৭৫ জন মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে।
 সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন ” ফেয়ার ফেইস জগন্নাথপুর ” এর সদস্যরা সংগঠন এর প্রতিষ্টালগ্ন থেকে আর্তমানবতার সেবায় কাজ করে যাচ্ছেন। এরই ধারাবাহিকতায় চলতি শীত মৌসুমে হত-দরিদ্র ছিন্নমূল মানুষের কিছুটা হলেও শীত নিবারনের লক্ষে ” ফেয়ার ফেইস জগন্নাথপুর ” কর্তৃক সংগঠন এর সদস্যরা বিগত ১১ ই জানুয়ারী থেকে   ১৪ ই জানুয়ারী দিবাগত রাত পর্যন্ত (প্রত্যেক দিন রাতে) উপজেলার বিভিন্ন এলাকার বাড়ী বাড়ী গিয়ে ২শত ৭৫ জন হত-দরিদ্র ছিন্নমূল মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করেছেন । ক্রমান্বয়ে আরো ২ শত ২৫ জন জন মানুষের মাঝে কম্বল বিতরণ করা হবে। এই বিতরণকালে উপস্থিত ছিলেন, ” ফেয়ার ফেইস জগন্নাথপুর ” এর সভাপতি মোঃ  সাঈফুর রহমান মিনহাজ, ফেয়ার ফেইস জগন্নাথপুর এর আজীবন সদস্য ফ্রান্স প্রবাসী মুহিবুর রহমান লিটুর বড় ভাই হাবিবুর রহমান পাখি, স্থানীয় কমিটির সদস্য এম শামীম আহমদ, সাধারন সম্পাদক মোঃ শহীদুল ইসলাম, যুগ্ম সাধারন সম্পাদক মোঃ জুয়েল হোসেন, আলী আকবর, সাংগঠনিক সম্পাদক শাহীনুর রহমান, দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক ইকতার হোসেন, উপ সমাজকল্যাণ সম্পাদক হামিদুর রহমান মারুফ, সহ অর্থ সম্পাদক রাইসুল ইসলাম রিমন ও আফাজ্জুল হোসেন প্রমূখ।

এ সংক্রান্ত আরও সংবাদ