জগন্নাথপুরে চুরি যাওয়া অটোরিক্সা গাড়ী উদ্ধার সহ ৪ চোর গ্রেপ্তার

প্রকাশিত: ১২:২৫ পূর্বাহ্ণ, জানুয়ারি ১৬, ২০২৪

জগন্নাথপুরে চুরি যাওয়া অটোরিক্সা গাড়ী উদ্ধার সহ ৪ চোর গ্রেপ্তার

হুমায়ূন কবীর ফরীদি##

জগন্নাথপুরে চুরি যাওয়া ব্যাটারী চালিত অটোরিক্সা (টমটম) গাড়ী উদ্ধার সহ ৪ চোরকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গ্রেপ্তারকৃতদের জেল হাজতে প্রেরন করা হয়েছে।
থানা সুত্রে জানাযায়, ৪ ঠা জানুয়ারী দিবাগত রাত প্রায় ৮ ঘটিকার সময় জগন্নাথপুর পৌর পয়েন্টস্থ মোবাইল মার্কেট এর সামন থেকে জগন্নাথপুর উপজেলার এনায়েতনগর গ্রাম নিবাসী মোঃ অলিউল্যা এর ছেলে  মোঃ তাওহীদ মিয়ার ব্যাটারী চালিত অটোরিক্সা (টমটম) গাড়ী চুরি হয়। এ ব্যাপারে তাওহীদ মিয়া জগন্নাথপুর থানায় ( মামলা নং- ০৫, তাং- ১৫/০১/২০২৪, ধারা- ৩৭৯ পেনাল কোড) দায়ের করেন। মামলার পরিপেক্ষিতে সুনামগঞ্জের সহকারী পুলিশ সুপার (জগন্নাথপুর সার্কেল) এএসপি শুভাশিষ ধর ও জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলাম এর দিক নির্দেশনায় মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মোঃ শামছুল আরেফিন তালুকদার সিসিটিভির ফুটেজ পর্যালোচনা করে সঙ্গীয় ফোর্স সহ ১৫ ই জানুয়ারী জগন্নাথপুর ও নবীগঞ্জ থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে অটোরিক্সা (টমটম) চুরির সাথে জড়িত জগন্নাথপুর উপজেলার শ্যামারগাঁও গ্রাম নিবাসী আফিক উল্লার ছেলে সুমন মিয়া (৩১), নেত্রকোনা জেলার মদন উপজেলার গোবিন্দশ্রী (উচাহাটি) গ্রাম নিবাসী হাসিম মিয়ার ছেলে মোহন আহমদ (২০), হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার কাজিরগাঁও গ্রাম নিবাসী মৃত তোতা মিয়ার ছেলে দুলন মিয়া(৩০) ও জগন্নাথপুর উপজেলার আমিনপুর গ্রাম নিবাসী তালেব আলীর ছেলে জিয়াউর রহমান (৩০)কে গ্রেপ্তার করেন। এবং গ্রেপ্তারেরকৃতদের দেওয়া তথ্যমতে জগন্নাথপুর উপজেলার ইনাতগঞ্জ এলাকার একটি গ্যারেজ থেকে চুরি যাওয়া অটোরিক্সা (টমটম) গাড়ী উদ্ধার করেন। এই গাড়ীটি থানা হেফাজতে রয়েছে। এবং গ্রেপ্তারকৃত আসামীদের ১৫ ই জানুয়ারী সুনামগঞ্জ আদালতে প্রেরণ করা হয়। আদালতের বিজ্ঞ বিচারক আসামীদের জেল হাজতে প্রেরন করেছেন।

এ সংক্রান্ত আরও সংবাদ