প্রকাশিত: ৪:২৪ অপরাহ্ণ, জানুয়ারি ৬, ২০২৪
ইউএস বাংলা বার্তা ডেস্কঃ
ধর্মপাশায় পৃথক তিনটি স্থানে খড়ের গাদায় এবং মধ্যনগরে একটি ভোট কেন্দ্রে অগ্নি সংযোগের ঘটনা ঘটেছে। গত শুক্রবার রাত ১১টার দিকে ধর্মপাশা উপজেলার সেলবরষ ইউনিয়নের ধর্মপাশা—বাদশাগঞ্জ সড়কের পাশে মোদাহরপুর ও আহম্মদপুর গ্রামে পৃথক তিনটি খড়ের গাদায় আগুন দেয় দুর্বত্তরা। এতে স্থানীয়দের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ধর্মপাশা ফায়ার সার্ভিসের দমকল বাহিনীর দুটি ইউনিট ও স্থানীয় এলাকাবাসী আগুন নিয়ন্ত্রনে আনে। অপরদিকে ওইদিন দিবাগত রাত ৩টার দিকে মধ্যনগর উপজেলার বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের গড়াকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে আগুন দিয়ে আতঙ্ক সৃষ্টি করে দুর্বৃত্তরা।
মধ্যনগর থানার ওসি মোহাম্মদ ইমরান হোসেন জানান, মধ্যনগরের প্রতিটি ভোট কেন্দ্রে পাহারার ব্যবস্থা করা হয়েছিল। রাত তিনটার দিকে পাহারাদারদের চোখ ফাঁকি দিয়ে ওই কেন্দ্রের একটি কক্ষের জানালা দিয়ে দাহ্য পদার্থ ঢেলে আগুন দেয় দুর্বৃত্তরা। দ্রুত আগুন নিভানোর ফলে তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি। ভোটারদের মধ্যে আতঙ্ক ছড়াতেই এই অগ্নি সংযোগ করতে পারে বলে জানান তিনি।
ধর্মপাশা থানার ওসি শামসুদ্দোহা বলেন, অসৎ উদ্দেশ্য হাসিল করার জন্য কেউ এমন ঘটনা ঘটিয়ে থাকতে পারে। ধর্মপাশার কোনো ভোট কেন্দ্র বা কোথায় যাতে অপ্রীতিকর ঘটনা না ঘটে সে ব্যাপারে পুলিশের সর্তক অবস্থান রয়েছে।
নির্বাহী সম্পাদক ও প্রকাশক – তৌফিকুল আম্বিয়া টিপু
বার্তা সম্পাদক- হুমায়ূন কবীর ফরীদি
বাংলাদেশ কার্যালয়- কলকলিয়া বাজার, জগন্নাথপুর, সুনামগন্জ।
প্রধান কার্যালয়- ৮২৪ মেইন স্রীট, মেনচেষ্টার, কানেকটিকাট- ০৬০৪০, যুক্তরাষ্ট্র।
ফোনঃ ০১৭১৭৯৩১৬৫৮(বিডি) +১৮৬০৭৯৬৭৮৮৮(ইউএসএ)
ইমেইলঃ usbanglabarta@gmail.com
Design and Developed by Web Nest