প্রকাশিত: ৮:২১ অপরাহ্ণ, জানুয়ারি ১, ২০২৪
হুমায়ূন কবীর ফরীদি##
জগন্নাথপুরে ছিনতাই মামলার আসামী শিমুল (৩০) ও সাহেল(২৮) কে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
স্থানীয় ও থানা সুত্রে জানাযায়, বিগত ২০২৩ সালের ২৮ শে ডিসেম্বর রাতে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউনিয়ন পরিষদ এর অন্তর্ভুক্ত বাউধরন গ্রাম নিবাসী নূরুল হক রানীগঞ্জ থেকে নিজ বাড়ী ফিরছিলেন। পথিমধ্যে ছিনতাইকারীরা তার নিকট হতে নগদ ১৪ হাজার টাকা ও দুটি এন্ড্রয়েড মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। এঘটনায় নূরুল হক বাদী হয়ে জগন্নাথপুর থানায় মামলা দায়ের করেন। মামলার পরিপেক্ষিতে জগন্নাথপুর থানার একদল পুলিশ ৩১ শে ডিসেম্বর দিবাগত রাতে বিশেষ অভিযান পরিচালনা করে জগন্নাথপুর পৌর শহরের ইকড়ছই এলাকার মৃত জমশেদ আলীর ছেলে সাহেল মিয়া(২২) ও ধন মিয়ার ছেলে শিমুল মিয়া(২৫)কে গ্রেপ্তার করেন। এবং গ্রেপ্তারকৃতদের কাছ থেকে পুলিশ নগদ ৭ হাজার টাকা ও দুটি এন্ড্রয়েড মোবাইল ফোন উদ্ধার করেছে। গ্রেপ্তারকৃত আসামীদের যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে ১ লা জানুয়ারী সুনামগঞ্জ আদালতে প্রেরণ করা হয়। আদালত তাদেরকে জেল হাজতে প্রেরন করেছেন।
এ বিষয়ে জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলাম বলেন, ছিনতাই এর ঘটনায় গ্রেপ্তারকৃতদের কাছ থেকে পুলিশ ৭ হাজার টাকা ও দুটি এন্ড্রয়েড মোবাইল ফোন উদ্ধার করেছে। তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।
নির্বাহী সম্পাদক ও প্রকাশক – তৌফিকুল আম্বিয়া টিপু
বার্তা সম্পাদক- হুমায়ূন কবীর ফরীদি
বাংলাদেশ কার্যালয়- কলকলিয়া বাজার, জগন্নাথপুর, সুনামগন্জ।
প্রধান কার্যালয়- ৮২৪ মেইন স্রীট, মেনচেষ্টার, কানেকটিকাট- ০৬০৪০, যুক্তরাষ্ট্র।
ফোনঃ ০১৭১৭৯৩১৬৫৮(বিডি) +১৮৬০৭৯৬৭৮৮৮(ইউএসএ)
ইমেইলঃ usbanglabarta@gmail.com
Design and Developed by Web Nest