প্রকাশিত: ৬:৫১ অপরাহ্ণ, ডিসেম্বর ৩১, ২০২৩
হুমায়ূন কবীর ফরীদি ##
আটপাড়া উচ্চ বিদ্যালয়ে কলকলিয়া ইউপি’র সাবেক চেয়ারম্যান প্রয়াত আলহাজ্ব মোঃ সাজ্জাদুর রহমান মহোদয় স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার আটপাড়া উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক ও আজীবন দাতা সদস্য, ১ নং কলকলিয়া ইউনিয়ন পরিষদ এর সাবেক চেয়ারম্যান ও হাজী রঙ্গুম আলী আটপাড়া টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ এর প্রতিষ্টাতা ও সভাপতি, সমাজ সেবক, পাড়ারগাঁও গ্রাম নিবাসী প্রয়াত আলহাজ্ব মোঃ সাজ্জাদুর রহমান এঁর স্মরণে আটপাড়া উচ্চ বিদ্যালয়ের আয়োজনে ৩১ শে ডিসেম্বর রোজ রবিবার দুপুরে বিদ্যালয় এর হলরুমে অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক এইচ এম আজমল এর সভাপতিত্বে ও সিনিয়র শিক্ষক মাওলানা কবির হোসেন এর পরিচালনায় শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি কলকলিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মোঃ সিরাজুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কলকলিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ আব্দুল হাসিম, আটপাড়া উচ্চ বিদ্যালয়ের দাতা সদস্য শিক্ষানুরাগী আটপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি ও বারহাল ডিগ্রি কলেজ এর প্রভাষক মাওলানা মোঃ তরিকুল ইসলাম, কলকলিয়া বাজার বনিক সমিতির সভাপতি হারুন মিয়া, কলকলিয়া ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার তারা মিয়া ও বর্তমান মেম্বার মসিক আহমদ।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, আটপাড়া উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির অভিভাবক সদস্য ফয়জুল হক, নজরুল ইসলাম, শিক্ষক তাহিদুর রহমান, এসএসসি পরীক্ষার্থী মোমতারিন বেগম ও অক্সফোর্ড একাডেমির শিক্ষার্থী সালমান হোসেন।
এসময় উপস্থিত ছিলেন, আটপাড়া উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আব্দুল কাইয়ূম, সহকারী শিক্ষক কাওছার আলম, নাজমুন্নাহার, লালু মিয়া, ইমান উদ্দীন, ফেরদৌস আলম,রনজয় দাস মিতু,বদরুদ্দোজা আলম,শাহিনুর রহমান, পিযুষ দেবনাথ, মর্জিনা আক্তার পিংকি ও বিভিন্ন শ্রেনী পেশার লোকজন সহ শিক্ষাঙ্গনের শিক্ষার্থী বৃন্দ।

সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন শিক্ষার্থী কনিকা বেগম।
পরে প্রয়াত সাজ্জাদুর রহমান এর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত পর্ব শেষে উপস্থিত সবার মধ্যে শিরনী বিতরণ করা হয়েছে।
নির্বাহী সম্পাদক ও প্রকাশক – তৌফিকুল আম্বিয়া টিপু
বার্তা সম্পাদক- হুমায়ূন কবীর ফরীদি
বাংলাদেশ কার্যালয়- কলকলিয়া বাজার, জগন্নাথপুর, সুনামগন্জ।
প্রধান কার্যালয়- ৮২৪ মেইন স্রীট, মেনচেষ্টার, কানেকটিকাট- ০৬০৪০, যুক্তরাষ্ট্র।
ফোনঃ ০১৭১৭৯৩১৬৫৮(বিডি) +১৮৬০৭৯৬৭৮৮৮(ইউএসএ)
ইমেইলঃ usbanglabarta@gmail.com
Design and Developed by Web Nest