প্রকাশিত: ২:৫৮ অপরাহ্ণ, ডিসেম্বর ৩০, ২০২৩
স্টাফ রিপোর্টারঃ
জগন্নাথপুরের ১২ নং আটপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ” আরিফা” ও একই শিক্ষাঙ্গনের নোহা নামক আরেক শিক্ষার্থী এম এ মান্নান প্রাথমিক মেধা বৃত্তি পরীক্ষা -২০২৩ ইং পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে।
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ১২ নং আটপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি (বিএমএসএস) সিলেট বিভাগীয় কমিটির শিক্ষা ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক, দৈনিক আজকের বসুন্ধরা পত্রিকার জগন্নাথপুর উপজেলা প্রতিনিধি সাংবাদিক হুমায়ূন কবীর ফরীদি’র জৈষ্ঠ্য কন্যা মোছাঃ জান্নাতুল ফেরদৌসী আরিফা ও একই বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বালিকান্দী গ্রাম নিবাসী মোঃ লিটন মিয়ার কন্যা মোছাঃ নাদিয়া হাসান নোহা ” এম এ মান্নান প্রাথমিক মেধা বৃত্তি -২০২৩ ইং পরীক্ষায় অংশগ্রহণ করে মেধাক্রমানুসারে দ্বিতীয় গ্রেডে উত্তীর্ণ হয়েছে।
তাদের এই কৃত্তিপূর্ণ ফলাফল অর্জনে “আরিফা” এর পিতা সাংবাদিক হুমায়ূন কবীর ফরীদি ও মাতা আলেয়া আক্তার আলো ১২ নং আটপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মাওলানা মোঃ তরিকুল ইসলাম ও প্রধান শিক্ষক ফেরদৌস আহমদ সহ সকল শিক্ষক -শিক্ষিকার প্রতি কৃতজ্ঞতা করছেন। এবং অদুর ভবিষ্যতে যেন ওরা আরো ভাল রেজাল্ট করতে পারে সেজন্য সকলের নিকট দোয়া ছেয়েছেন।
উল্লেখ্য, শান্তিগঞ্জ উপজেলার সামাজিক সংগঠন উত্তরণ ক্লাব ও ডুংরিয়া হাইস্কুল এন্ড কলেজ এর বাস্তবায়নে পরিকল্পনা মন্ত্রী আলহাজ্ব এম এ মান্নান এর সার্বিক সহযোগিতায় বিগত ২ রা ডিসেম্বর স্থানীয় ডুংরিয়া হাইস্কুল এন্ড কলেজে ২৬ তম এম এ মান্নান প্রাথমিক মেধা বৃত্তি পরীক্ষা -২০২৩ ইং অনুষ্ঠিত হয়। এই পরীক্ষার ফলাফল ২৭ শে ডিসেম্বর প্রকাশ হয়েছে। এই পরীক্ষা ৮ শত ৩৮ জন পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছিলেন। তমধ্যে ২৫ জন শিক্ষার্থী কৃতকার্য হয়েছে।
নির্বাহী সম্পাদক ও প্রকাশক – তৌফিকুল আম্বিয়া টিপু
বার্তা সম্পাদক- হুমায়ূন কবীর ফরীদি
বাংলাদেশ কার্যালয়- কলকলিয়া বাজার, জগন্নাথপুর, সুনামগন্জ।
প্রধান কার্যালয়- ৮২৪ মেইন স্রীট, মেনচেষ্টার, কানেকটিকাট- ০৬০৪০, যুক্তরাষ্ট্র।
ফোনঃ ০১৭১৭৯৩১৬৫৮(বিডি) +১৮৬০৭৯৬৭৮৮৮(ইউএসএ)
ইমেইলঃ usbanglabarta@gmail.com
Design and Developed by Web Nest