প্রকাশিত: ৮:০২ অপরাহ্ণ, ডিসেম্বর ২৯, ২০২৩
হুমায়ূন কবীর ফরীদি ##
জগন্নাথপুর এর কলকলিয়ায় থানা পুলিশ এর আয়োজনে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।
” পুলিশ জনগণের বন্ধু, আপনার পুলিশ আপনার পাশে, তথ্য দিন সেবা নিন, বিট পুলিশিং বাড়ী বাড়ী, নিরাপদ সমাজ গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে মাদক, জুয়া,যৌথুক,বাল্যবিবাহ,নারী নির্যাতন ও জঙ্গি বিরোধী আইন শৃঙ্খলা সংক্রান্ত পুলিশিং সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়ন বিট পুলিশিং কার্যালয়ের আয়োজনে ২৯ শে ডিসেম্বর রোজ শুক্রবার বিকালে পাগলা – জগন্নাথপুর আঞ্চলিক মহাসড়ক এর কলকলিয়া পয়েন্টস্থ একটি বাস কাউন্টারে জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলাম এর সভাপতিত্বে ও অত্র থানার এসআই মোঃ মিজানুর রহমান এর পরিচালনায় বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত সভায় বক্তব্য রাখেন, কলকলিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুল হাসিম, কলকলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক বশির আহমদ, যুগ্ম সাধারন সম্পাদক মোঃ আলাল হোসেন রানা, বিট পুলিশিং সদস্য ছমির উদ্দিন প্রমূখ।
এসময় উপস্থিত ছিলেন, আওয়ামী লীগ নেতা বিশিষ্ট সমাজ সেবক মোঃ বাদশা মিয়া, কলকলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার সম্পাদক শুকুর আলী, জগন্নাথপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগ এর সহ-সভাপতি মোঃ আনোয়ার হোসেন শিপু, কলকলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি দিলোয়ার হোসেন দুলা, কলকলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোঃ কদ্দুস মিয়া, জগন্নাথপুর থানার এএসআই ফখরুদ্দিন, আওয়ামী লীগ নেতা ছালেখ আহমদ, সমাজ সেবক এখলাছুর রহমান লিক্সন, সুনামগঞ্জ জেলা মাইক্রোবাস মালিক সমিতির সদস্য আলী হোসেন, কলকলিয়া পয়েন্ট লেগুনা ও সিএনজি ইউনিয়ন উপকমিটির সভাপতি নানু মিয়া, সহ-সভাপতি কবির আহমদ, সাবেক সাধারন সম্পাদক গোলজার আহমদ, যুবলীগ নেতা ফয়সল আহমদ, একতার আলী লিটন, আইনুল হক জামিল, হোসেন, শ্রমিক নেতা আলী হোসেন,নূর আলম, ব্যবসায়ী তাজিম আলী, মহেশ দাস ও জগন্নাথপুর থানার পুলিশ কনস্টেবল সহ বিভিন্ন শ্রেনী পেশার লোকজন।
সভাপতির বক্তব্যে অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলাম বলেন, আমরা কথায় নয় কাজে বিশ্বাসী। কাজ দিয়ে আপনাদের হৃদয়ে ঠাঁই করে নিতে চাই। সমস্যা আছে, সমস্যা থাকতেই পারে। এই সমস্যা গুলো যাতে সমাধান করা যায়, সেজন্য আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। একক ভাবে পুলিশ এর পক্ষে কোনো সমস্যা সমাধান করা সম্ভব নয়! যদি তথ্য দিয়ে আপনারা আন্তরিক না হন!যদি আমাদেরকে সহযোগিতা না করেন। তিনি আরো বলেন, আপনাদের যেকোনো সমস্যা কোনো মাধ্যম ছাড়া আমাদেরকে সরাসরি জানাবেন। অনিয়মকারী- দুর্নীতিবাজদের তথ্য দিয়ে পুলিশকে সহযোগীতা করবেন।
নির্বাহী সম্পাদক ও প্রকাশক – তৌফিকুল আম্বিয়া টিপু
বার্তা সম্পাদক- হুমায়ূন কবীর ফরীদি
বাংলাদেশ কার্যালয়- কলকলিয়া বাজার, জগন্নাথপুর, সুনামগন্জ।
প্রধান কার্যালয়- ৮২৪ মেইন স্রীট, মেনচেষ্টার, কানেকটিকাট- ০৬০৪০, যুক্তরাষ্ট্র।
ফোনঃ ০১৭১৭৯৩১৬৫৮(বিডি) +১৮৬০৭৯৬৭৮৮৮(ইউএসএ)
ইমেইলঃ usbanglabarta@gmail.com
Design and Developed by Web Nest