জগন্নাথপুর -পাগলা সড়কে লেগুনা গাড়ীর ধ্বাক্কায় ১০ জন আহত, ৩ জনের অবস্থা আশংকাজনক

প্রকাশিত: ৯:০২ অপরাহ্ণ, ডিসেম্বর ২৪, ২০২৩

জগন্নাথপুর -পাগলা সড়কে লেগুনা গাড়ীর ধ্বাক্কায় ১০ জন আহত, ৩ জনের অবস্থা আশংকাজনক
হুমায়ূন কবীর ফরীদি ##
জগন্নাথপুর -পাগলা সড়কে লেগুনা, সিএনজি ও মোটরসাইকেল এর ত্রিমুখী সংঘর্ষে প্রায় ৭ জন আহত হয়েছেন। তমধ্যে গুরুতর আহত ৩ জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।
স্থানীয় ও হাসপাতাল  সুত্রে জানাযায়, ২৪ শে ডিসেম্বর বিকাল প্রায় সাড়ে তিন ঘটিকার সময় সুনামগঞ্জের   জগন্নাথপুর- পাগলা আঞ্চলিক মহাসড়কের মজিদপুর পয়েন্ট এলাকায় জগন্নাথপুর হতে ছেড়ে যাওয়া  একটি লেগুনা গাড়ী নিয়ন্ত্রণ হারিয়ে  বিপরীত দিক থেকে আসা  সিএনজি  মোটরসাইকেলকে ধ্বাক্কা দেয় । এতে দিরাই উপজেলার সাকিতপুর গ্রাম নিবাসী  মকবুল হোসেন এর ছেলে যুবায়ের আহমদ (৪০), জগন্নাথপুর উপজেলার কাতিয়া গ্রাম নিবাসী নাইর আলীর ছেলে মজিদ আলী(৫৫), শান্তিগঞ্জ উপজেলার দরগাপাশা গ্রাম নিবাসী মাহবুব মিয়া(২৫) ও  জগন্নাথপুর উপজেলার মাছুম আহমদ সহ প্রায় ১০ জন আহত হয়েছেন। তাৎক্ষণিক স্থানীয়রা আহতদের উদ্ধার করে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করেন। তমধ্যে গুরুতর আহত মজিদ আলী (৫৫), মাহবুব মিয়া (২৫) ও  যুবায়ের আহমদ (৪০) কে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। অন্যান্য আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও স্থানীয় ভাবে চিকিৎসা নিয়েছেন। এই ঘটনায় মোটরসাইকেল, লেগুনা ও সিএনজি দুমড়ে মুচড়ে পড়েছে।
এবিষয়ে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে কর্তব্য চিকিৎসক তানজিম হোসেন বলেন, গুরুতর আহত তিন জনকে আশংকাজনক অবস্থায়  সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। অন্যান্য আহতদের স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।

এ সংক্রান্ত আরও সংবাদ