কলকলিয়ায় হতদরিদ্র মানুষ এর মাঝে কম্বল বিতরণ 

প্রকাশিত: ১০:৪৪ অপরাহ্ণ, ডিসেম্বর ২৩, ২০২৩

কলকলিয়ায় হতদরিদ্র মানুষ এর মাঝে কম্বল বিতরণ 
হুমায়ূন কবীর ফরীদি ##
সরকার কর্তৃক বরাদ্দকৃত  ৩শত ৫০ পিস কম্বল জগন্নাথপুর এর কলকলিয়ায় হতদরিদ্র মানুষ এর মাঝে বিতরণ করা হয়েছে।
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ১নং কলকলিয়া ইউনিয়ন এর হত-দরিদ্র  মানুষের মাঝে বিতরণ এর জন্য সরকারি বরাদ্দকৃত ৩ শত ৫০ পিস কম্বল ২৩ শে ডিসেম্বর রোজ শনিবার অত্র পরিষদ প্রাঙ্গণে ৩ শত ৫০ জন হত-দরিদ্র শীতার্ত মানুষের মাঝে বিতরণ করেছেন ১ নং কলকলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ রফিক মিয়া।
এসময় উপস্থিত ছিলেন, ১নং কলকলিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ আব্দুল হাসিম, মেম্বার আব্দুল কাইয়ুম, মসিক আহমদ, জসীম উদ্দিন মিন্টু, আজিজুল হক, মাহবুবুল হাসান মোহন, সাদিক আলম, ছালিক মিয়া, কামরুজ্জামান, মহিলা মেম্বার স্বপ্না রানী, হুসনারা বেগম রিসনারা,ছফেদা বেগম, বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি (বিএমএসএস) সিলেট বিভাগীয় কমিটির শিক্ষা ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক সাংবাদিক হুমায়ূন কবীর ফরীদি,  কলকলিয়া ইউনিয়ন পরিষদ এর কালেক্টর জিতেন্দ্র দেবনাথ,  কলকলিয়া ইউনিয়ন পরিষদের ডিজিটাল উদ্যোক্ততা হাসানুজ্জামান আলী নুর, ফুজায়েল আহমদ ও গ্রামপুলিশ বৃন্দ সহ সুবিধাভোগী জনসাধারণ।

এ সংক্রান্ত আরও সংবাদ