২০ বছর পর সাজাপ্রাপ্ত আসামী জগন্নাথপুরের “বিশ্বজিৎ” হবিগঞ্জে গ্রেপ্তার

প্রকাশিত: ৭:৫৩ অপরাহ্ণ, ডিসেম্বর ২২, ২০২৩

২০ বছর পর সাজাপ্রাপ্ত আসামী জগন্নাথপুরের “বিশ্বজিৎ” হবিগঞ্জে গ্রেপ্তার

 

স্টাফ রিপোর্টারঃ

ধর্ষণ মামলায় আদালত কর্তৃক সাজাপ্রাপ্ত পলাতক আসামী জগন্নাথপুর এর বিশ্বজিৎ (৪৫)কে ২০ বছর পর হবিগঞ্জ সদর থেকে গ্রেপ্তার করেছে জগন্নাথপুর থানা পুলিশ।
থানা ও স্থানীয়  সুত্রে জানাযায়, সুনামগঞ্জের জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলাম এর দিক নির্দেশনায় অত্র থানার এসআই অলক দাস এর নেতৃত্বে সঙ্গীয় এসআই সজীব মিয়ার নেতৃত্বে একদল পুলিশ ২১ শে ডিসেম্বর দিবাগত রাতে হবিগঞ্জ সদর এলাকায় অভিযান পরিচালনা করে জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়ন এর অন্তর্ভুক্ত হিলালপুর গ্রাম নিবাসী মৃত উপেন্দ্র চৌধুরীর ছেলে ধর্ষণ মামলায় আদালত কর্তৃক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ২০ বছর ধরে পলাতক আসামী
বিশ্বজিৎ চৌধুরী (৪৫)কে গ্রেপ্তার করেন। গ্রেপ্তারকৃত আসামীকে সুনামগঞ্জ জেল হাজতে প্রেরন করা হয়েছে।
এ ব্যাপারে জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলাম গণমাধ্যমকে বলেন, ২০০৩ সালে দলবদ্ধ ধর্ষনের অভিযোগে বিশ্বজিৎকে প্রধান আসামী করে ৭ জনের বিরুদ্ধে সুনামগঞ্জ আদালতে মামলা হয়। এর পর থেকেই মামলার প্রধান আসামী বিশ্বজিৎ চৌধুরী পলাতক ছিলেন। ৪ বছর পর তার অনুপস্থিতিতেই ২০০৭ সালে সুনামগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল তাকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন। সে নাম পরিচয় গোপন করে হবিগঞ্জ জেলা শহরে বসবাস করে আসছিল। তথ্য প্রযুক্তির মাধ্যমে তাকে ২১ শে ডিসেম্বর দিবাগত রাতে হবিগঞ্জ সদর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। এবং ২২ শে ডিসেম্বর রোজ শুক্রবার সুনামগঞ্জ বিজ্ঞ আদালতের মাধ্যমে সুনামগঞ্জ জেল হাজতে প্রেরন করা হয়েছে।

এ সংক্রান্ত আরও সংবাদ